নজরবন্দি ব্যুরোঃ ব্যাটলফিল্ড নন্দীগ্রাম, শুভেন্দুর মার্জিন টপকে, ফের এগিয়ে গেলেন মমতা। কিছুক্ষন আগে ১০ হাজার ০১১ ভোটে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই ব্যাবধান টপকে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ১৪১৭ ভোটে এগিয়ে গিয়েছিলেন মমতা। তারপর ফের লিড নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ৯৭৯৮ ভোটে এগিয়ে গিয়েছিলেন তিনি। এখন আবার লিড নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু বেড়ে ৩ হাজার ৬৮৯, চিন্তা বাড়াচ্ছে করোনা।
এই মুহুর্তে ১৩ তম রাউন্ডের গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ হাজার ৩২৭ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সার্বিকভাবে ২০৭ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ৮১ আসনে এবং সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে মাত্র ২ টি আসনে।
বাংলা তথা সারা দেশের নজর নির্বাচনী কুরুক্ষেত্রের এপিসেন্টার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে হাফ লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ করেছিলেন।
এদিকে, তৃণমূল শিবিরের বক্তব্য, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে গণনার শেষে শুভেন্দু এগিয়ে থাকলেও ১ নম্বর ব্লকে এখনও গণনা শুরু হয়নি। ফলে আপাতত শুভেন্দু এগিয়ে থাকলেও মমতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন বলেই মনে করছে নন্দীগ্রামের তৃণমূল শিবির। তবে সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় সেখানে ফল ঘোষণায় দেরি হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



