রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, নয়া ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে দিল্লিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, এই মুহুর্তে দেশের রাজনীতিতে সব থেকে বড় জল্পনা তৈরি করছে এই সাক্ষাৎ। ২৪-এ লোকসভা নির্বাচন দেশে। ভোটের বাজারে ভোটকুশলীর সঙ্গে কংগ্রেসের প্রাক্তন সভাপতির সাক্ষাৎ যে নেহাত সৌজন্য-সাক্ষাত নয় সেকথা ধরে  নিয়েছে সকলেই।

আরও পড়ুনঃ যেমন কথা তেমন কাজ! বিধানসভায় ইস্তফা দিলেন ৮ বিজেপি বিধায়ক

আজ মঙ্গলবার, দিল্লিতে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা  সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর, বৈঠকে উপস্থিত ছিলেন কেসি বেণুগোপালও। স্বাভাবিক ভাবেই উঠে আসছিল ২৪ এর লক্ষ্যেই গান্ধী কিশোর সাক্ষাৎ। এই মুহুর্তে কংগ্রসের হাল টেনে তুলতে হবে। এদিকে এর আগেই দেশের অ-বিজেপি দলগুলিকে এক করতে চলছে বৈঠক।

শরদ পাওয়ারের ঘরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভোটকুশলী পিকে। অনেকেই ভাবছিলেন কংগ্রেসকে একসঙ্গে বসানোর জন্য তার আগে আজ রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের। তবে সূত্রের খবর লোকসভা নির্বাচন নয়, আজকের বৈঠকের পিছনের কারণ ২২এর পাঞ্জাব বিধানসভা ভোট।

রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, নয়া স্ট্যাট্রেজি নিয়ে ভাবনা রাজনৈতিক মহলের।

রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, নয়া ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে দিল্লিতে
রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, নয়া ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে দিল্লিতে

 

সামনের বছর বিধানসভার ভোট পাঞ্জাবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধুর মধ্যেকার দ্বন্দ প্রকাশ্যেও এসেছে এর আগেই। সেসবের সমাধান করবেন পিকে। এর আগেই একদিন বৈঠকে বসেছিলেন অমরিন্দর সিং এর সঙ্গে। তার পরেই রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাৎ পিকের, বাংলায় পিকের রণকৌশল চূড়ান্ত সাফল্য আনার পরে কংগ্রেসের তরফ থেকে পাঞ্জাব ভোটের ব্লু প্রিট তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর