বাবুল, রূপার উপস্থিতিতে জমে গেল অনুষ্ঠান। যেন টলি তারকার সমাবেশ আলিপুরে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবুল, রূপার উপস্থিতিতে জমে গেল অনুষ্ঠান। যেন টলি তারকার সমাবেশ আলিপুরে! রাজনৈতিক মেরুকরণের ঝড় উঠেছে টলিউডে। সকালে একদন তৃনমূলে যোগ দিচ্ছেন তো বিকেলে বিজেপিতে অন্যদল। কার্যত নতুন প্রজন্মের পরিচিত মুখদের নিয়েই চলছে দড়ি টানাটানি। এই মুহুর্তে বিজেপি টলি তারকা টানার ব্যাপারে কিছুটা এগিয়ে। যশ দাশগুপ্ত, সৌমিলি থেকে রুদ্রনীল ঘোষ বা হিরণ। সবাই যোগ দিয়েছেন পদ্মশিবিরে। শঙ্কুদেব পণ্ডা দেখা করেছেন অরিন্দম শীলের সঙ্গে। এদিকে গত কয়েকদিন ধরেই শিরোনামে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিও কি বিজেপিতে যোগ দিচ্ছেন?

আরো পড়ুনঃ শিবপুরে বিজেপি ও তৃণমূলের দুই সম্ভাব্য প্রার্থী রুদ্রনীল- জটু লাহিরীর কাজিয়া চরমে

শোনা যাচ্ছিল কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে নাকি অপসাধরণ করা হবে তাঁকে। কারণ, হিসাবে উঠে আসছে মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিটিং-এ গড়হাজির থাকা। প্রসেনজিতের বাড়ি গিয়ে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় অমিত শাহের বই উপহার দিয়ে এসেছিলেন। সব মিলিয়ে অঙ্ক যখন দুইয়ে দুইয়ে চার করতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক মহল তখন অন্যদিকে প্রসেনজিত অস্বীকার করেছিলেন বিজেপি-তে যোগ দেওয়ার ব্যাপারে।

কিন্তু আজ যা ঘটল তাতে জ্বল্পনা আরো বাড়ল তাতে কোন সন্দেহ নেই। কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রী প্রকাশ জাভড়েকরের উপস্থিতিতে এদিন নিউ আলিপুরের একটি হোটেলে একটি অনুষ্ঠান হচ্ছিল। ‘ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া’-র সঙ্গে কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে হচ্ছিল অনুষ্ঠান। সেখানে জাভেরকরের পাশাপাশি উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলিও।

সেখানেই দেখাযায় প্রায় সম্পূর্ন টলিউড কে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, পাওলি দাম, মমতা শঙ্কর, সৃজিত মুখার্জী, হিরণ, রুদ্রনীণ, অরিন্দম শীল, সাহেব, আবীর চট্টোপাধ্যায় সহ একঝাঁক তারকা। তথ্য দফতরের অনুষ্ঠান হলেও রাজনৈতিক কারবারিরা শুরু করেছেন জল্পনার। দেখুন কেমন হল সেই অনুষ্ঠান… ছবিতে গল্প

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন