Chandrayaan 3: চাঁদে ‘সেঞ্চুরি’ প্রজ্ঞানের! ব্যাপারটা কী?  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চাঁদে সেঞ্চুরি করল প্রজ্ঞান! ব্যাপারটা কী? আসলে, ইসরো জানিয়েছে, গুটি গুটি পায়ে চাঁদে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেছে রোভার প্রজ্ঞান। আর রোভারের এই কীর্তিকে ট্যুইটের মাধ্যমে দেশবাসীর সঙ্গে ভাগ করে নিতে সময় নেয়নি ভারতীয় গবেষণা সংস্থা।

আরও পড়ুন: শ্রীহরিকোটার পর এবার দেশের দ্বিতীয় মহাকাশ কেন্দ্র তৈরির পথে ইসরো, কোথায়?

শনিবার একটি ছবি প্রকাশ করেছে ইসরো। সেখানে দেখা গিয়েছে, শিবশক্তি পয়েন্ট থেকে কিছুটা সোজা এগিয়ে ডান দিকে বেঁকে গিয়েছে প্রজ্ঞান। তার পর বেশ কিছুটা পথ অতিক্রম করে আবার রোভারটিকে ডান দিরে ঘোরানো হয়েছে। ছবিতে প্রজ্ঞানের সম্পূর্ণ চলাফেরাকে একটি লাইনের দ্বারা বুঝিয়েছে ইসরো।

চাঁদে ‘সেঞ্চুরি’ প্রজ্ঞানের! ব্যাপারটা কী?

চাঁদে ১০ দিন সময় কাটিয়ে ফেলেছে প্রজ্ঞান। হাতে সময় বলতে আর ৪ দিন। এরপর নিকষ কালো রাত নামবে চাঁদে। ফলে নিষ্ক্রিয় হয়ে পড়বে রোভার প্রজ্ঞান। এই দশ দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে প্রজ্ঞান।

চাঁদে ‘সেঞ্চুরি’ প্রজ্ঞানের! ব্যাপারটা কী?

চাঁদে ‘সেঞ্চুরি’ প্রজ্ঞানের! ব্যাপারটা কী?

প্রথমত, চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা জানিয়েছে প্রজ্ঞান। চাঁদের মাটির ওপরিতলের উষ্ণতা ৪০ ডিগ্রি সেলসয়াস হলেও মাটির ১০ সেন্টিমিটার গভীরে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি। পাশাপাশি, চাঁদে সালফার, অক্সিজেন, ক্যালশিয়াম সহ একাধিক খনিজ মৌলের সন্ধান পাওয়া গিয়েছে প্রজ্ঞানের হাত ধরেই। খোঁজ চলছে হাইড্রোজেনের।

103207968

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর