প্রদোষ মিত্তির অন স্টেজ! মঞ্চ ফেরতের খবর দিলেন নতুন ফেলুদা নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : প্রদোষ মিত্তির অন স্টেজ! বাঙালির চিরন্তন আবেগের মধ্যে যেগুলো পড়ে, তার অন্যতম অবশ্যই ফেলুদা। দুর্দান্ত স্মার্ট অ্যাপিয়ারেন্স, বুদ্ধিদীপ্ত চেহারা থেকে নিখুঁত কাজ। সত্যজিৎ রায়ের তৈরি প্রদোষ মিত্র বরাবর সবার পছন্দের তালিকায় থেকেছে। সত্যজিৎ রায় নিজেও নিজের গল্পের চলচিত্রায়ন করেছেন। পরে তাঁর ছেলে সন্দীপ রায়ও পরিচালনা করেছেন ফেলুদা সিরিজের। হালে সৃজিত মুখোপাধ্যায় ও করেছেন ফেলুদার কাজ।

আরও পড়ুনঃ বাম আমলে নিয়ম মেনে নিয়োগ হত, তাই চাকরি পেতে বিজেপি কে ভোট দিন! বক্তা শুভেন্দু।

সৌমিত্র চট্টপাধ্যায় থেকে, সব্যসাচী চক্রবর্তী এবং টোটা রায়চৌুরীর প্রত্যেকে অভিনয় করেছেন ফেলুদার চরিত্রে। এবার বড় পর্দা থেকে বেরিয়ে ফেলুদা আসছে মঞ্চে। আরো সামনাসামনি। 

সোশ্যাল মিডিয়ায় নতুন ফেলুদা নিজেই প্রকাশ করেছেন এই খবর। নতুন ফেলুদা ইন্দ্রশিস রায়।  শুধু ফেলুদা নয় ফেলুদার সাথে সাথে তোপসের কাস্টেও আছে বেশ বড় চমক। রেডিওতে একাধিক ফেলুদার গল্প পড়ার পর এবার তোপসের চরিত্রে রেডিও জকি অগ্নিজিত সেন।

বুধবার সন্দীপ রায়ের পাশে বসে একটি ছবি পোস্ট করেছেন ইন্দ্রসিশ। আর সাথে অভিনেতা লিখেছেন ‘ ফেলুদা অন স্টেজ’ । সেক্ষেত্রে সত্যজিৎ পুত্র সন্দীপ রায় যদিও পরিচালনা করছেন না। তবে নতুন ফেলুদা – তোপসে দুজনকেই পছন্দ করেছেন তিনি ।

প্রদোষ মিত্তির অন স্টেজ! প্রদোষ  মিত্তিরের উপস্থিতি বারবার টানটান উত্তেজনায় রাখে বাঙালিকে। সে বইয়ের পাতা হোক বা বড়ো পর্দা। সেই ফেলুদা এবার মঞ্চে। যদিও কোন গল্পের ওপর মঞ্চস্থ হবে তা জানা যায়নি, তবে খবর প্রকাশের পর স্বাভাবিক ভাবেই অধীর আগ্রহে ফেলুদার ভক্তেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন