হাসপাতালের মধ্যেই উদ্ধার শক্তিশালী সকেট বোমা, আতঙ্কের সাক্ষী নদীয়ার চাপড়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাসপাতালের মধ্যেই উদ্ধার শক্তিশালী সকেট বোমা, আতঙ্কের সাক্ষী নদীয়ার চাপড়া। রাজ্যে সাত দফা নির্বাচনে ইতিমধ্যেই নানা হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। বোমাবাজি মারামারি থেকে গোলাগুলি মৃত্যু কিছুই বাদ যায়নি এই সাত দফায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন কমিশন ভোট করালেও নির্বাচনী হিংসা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা। তবে সব ঘটনাকে ছাপিয়ে যাচ্ছে নদীয়ার ঘটনা।

আরও পড়ুনঃ করোনার কামড়ে ফের প্রান হারালেন নির্বাচনী প্রার্থী, রেহাই পেলেন না অধ্যাপকও।

সেখানে হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে শক্তিশালী বোমা। যার জেরে আতঙ্কিত ওই হাসপাতালের রুগী ও তাদের পরিজনরা। নদীয়ার চাপড়া থানার অন্তর্গত চাপড়া গ্রামীণ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে ওই বাক্সভর্তি শক্তিশালী বোমা। গোপন সূত্রে খবর পেয়ে, চাপড়া থানার পুলিশ গ্রামীণ হাসপাতালে তল্লাশি চালায়। হাসপাতালেরই পিছনে এক পরিত্যক্ত জায়গায় একটি বাক্স পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। বাক্সটি খুলেই দেখতে পান সেটিতে বোমা রয়েছে। বাক্সটির মধ্যে থেকে ৬টি শক্তিশালী সকেট বোমা উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। তাঁরাই খবর দেন বম্ব স্কোয়াডকে।

ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করতে উদ্ব্যত হন বম্ব স্কোয়াড কর্মীরা। বোমা উদ্ধারের খবর ঝড়ের গতিতে খবর ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। জনবহুল হাসপাতাল হওয়ায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকাতেও। ঘটনার তদন্তে নেমে স্তম্ভিত পুলিশ। তদন্তকারীরা মনে করছেন যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ছিল। তাঁদের মত, ভোট আবহের এলাকায় বড় আকারের সন্ত্রাস ঘটানোর ছক কষেছিল দুষ্কৃতিরা। তবে খতিয়ে দেখার চেষ্টা চলছে এই কাজের সঙ্গে কারা যুক্ত রয়েছে। রোগী ও তাঁদের আত্মীয়দের আস্বস্ত করার চেষ্টা চলছে।

হাসপাতালের মধ্যেই উদ্ধার শক্তিশালী সকেট বোমা, আতঙ্কের সাক্ষী নদীয়ার চাপড়া। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিনে নদীয়ার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা উদ্ধার হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও। তবে হাসপাতালের মধ্যে থেকে বোমা উদ্ধারের ঘটনা এই প্রথম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর