আলুর যোগান বাড়লেও স্বস্তি মিলল না, পুলিশের সামনে দাম কমিয়ে পরক্ষণেই দাম বৃদ্ধি

বুধবার আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যাওয়ায় ধীরে ধীরে ছন্দে ফিরছে বাজার। তবুও এখনও স্বস্তি মেলেনি আলুর দামে। এখনও একাধিক বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত কয়েক দিন ধরেই বাজারে আলু কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছিল আম জনতা। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বাজারে কমে গিয়েছিল আলুর যোগান। যার ফলে আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল কোথাও কোথাও আবার সেই দাম বেড়ে ৫০ টাকা ছুঁয়ে ফেলেছিল। তবে বুধবার আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যাওয়ায় ধীরে ধীরে ছন্দে ফিরছে বাজার। তবুও এখনও স্বস্তি মেলেনি আলুর দামে। এখনও একাধিক বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে।

তবে ধর্মঘট উঠে যাওয়ায় বাজারে আলুর জোগান বাড়লেও দাম কমাচ্ছেনা খুচরো বিক্রেতারা। শুক্রবার সকালে রাজ্যের একাধিক বাজারে আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা। রাজ্যের মন্ত্রীর সঙ্গে আলু ব্যবসায়ীদের আলোচনার পরেই বৃহস্পতিবার কোল্ড স্টোর থেকে আলু বাজারে পৌঁছতে শুরু করেছে। তারপরেও শুক্রবারও ক্রেতারা বেশি দাম দিয়েই সেই আলু কিনতে বাধ্য হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে হাওড়ায় একটি বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি। চন্দ্রমুখী আলুর ৪০ টাকা কেজি। কোথাও কোথাও তার চেয়েও বেশি।

আলুর যোগান বাড়লেও স্বস্তি মিলল না, পুলিশের সামনে দাম কমিয়ে পরক্ষণেই দাম বৃদ্ধি

আলুর যোগান বাড়লেও স্বস্তি মিলল না, পুলিশের সামনে দাম কমিয়ে পরক্ষণেই দাম বৃদ্ধি

আলু-সহ বিভিন্ন সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে জেলায় জেলায় বাজারে প্রশাসনের অভিযান চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলের অন্যতম প্রধান সব্জি বাজারে হানা দেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকেরা। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ আধিকারিকরা। শুধু আলু নয় তার পাশাপাশি পেঁয়াজ এবং বাকি সব্জির দাম বৃদ্ধি নিয়েও এদিন খোঁজ খবর চালায় তাঁরা।

আলুর যোগান বাড়লেও স্বস্তি মিলল না, পুলিশের সামনে দাম কমিয়ে পরক্ষণেই দাম বৃদ্ধি

অযথা বেশি দামে বিক্রি না করার হুঁশিয়ারিও দেন তাঁরা। বিক্রেতাদের কাছে গিয়ে গিয়ে দামের খোঁজ নেন। কিন্তু ক্রেতাদের অভিযোগ, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা এলেই দাম কমিয়ে দিচ্ছেন বিক্রেতারা তারপর তারা চলে যাওয়া মাত্রই ফের বেড়ে যাচ্ছে সবজির দাম। এই দাম বৃদ্ধি থেকে কবে এবং কিভাবে স্বস্তি মিলবে সাধারণ মানুষের সেটাই এখন চিন্তার বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত