Union Budget 2022: ১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল, ঘোষণা অর্থমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে। ১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল। বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর। নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএম ব্যাঙ্কিংইয়ের সুবিধা পাওয়া যাবে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫ টি জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্ক তৈরি করা হবে। ব্যবসার সময় সিঙ্গেল উইন্ডো চালু করার কথা বলা হচ্ছে।

আরও পড়ুনঃ Union Budget 2022: এবারের বাজেট ১০০ বছরের রূপরেখা, থাকছে ২৫ বছরের ব্লু প্রিন্টঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী

ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করার চেষ্টা চালচ্ছে সরকার। শহরাঞ্চলে গণপরিবণ ব্যবস্থার উন্নতির জন্য আমরা সচেষ্ট। শহরে স্থানাভাব মেটাতে জমি সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হবে। ন্যাশনাল টেলি মেন্টাল হেল্থ কর্মসূচি চালু করা হবে। এনআইএমএইচএএনএস নোডাল সেন্টার হবে এবং আইআইটি বেঙ্গালুরু প্রযুক্তি গত সহায়তা দেবে।

অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালে ৫জি পরিষেবা চালু করা হবে। গ্রামাঞ্চলের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এবছর থেকেই চালু হচ্ছে ই-পাসপোর্ট। ২০২৫ এর মধ্যে সমস্ত গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ শুরু হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত ব্যাঙ্ক গ্যারান্টির বিকল্প হিসাবে চালু হবে সিওরিটি বন্ড। সিওরিটি বন্ড দেবে ইনসিওরেন্স কোম্পানিগুলি।

প্রতিরক্ষা বরাদ্দের ২৫ % এবার থেকে ব্যবহার করা হবে সরকারি গবেষণায়। দেশেই তৈরি হবে ই-গাড়ির ব্যাটারি। শহরাঞ্চলে বাড়ানো হবে চার্জিং স্টেশন। গনপরিবহনে বিদ্যুৎ চালিত গাড়ির ওপর জোর দেওয়া হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫.৭ % বায়োমাসের ব্যবহারে জোর দিচ্ছে সরকার। এছাড়াও দুষণ রোধে বিশেষ পদক্ষেপ নেবে সরকার।

১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল, বাজেটে ঘোষণা 

১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল, বাজেটে ঘোষণা 
১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল, বাজেটে ঘোষণা 

ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে ফসল কিনতে ২লক্ষ ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দিতে নতুন প্রকল্প। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন