নজরবন্দি ব্যুরো: প্রবীণদের জন্য় নয়া নিয়ম জারি করল ভারতীয় ডাকঘর বিশেষ ঘোষণা করল । টাকা তোলা থেকে শুরু করে প্রি-ম্যাচিউর, লোন ইত্যাদির জন্য আর স-শরীরে পোস্ট অফিসে উপস্থিত হতে হবে না। গ্রাহকের তরফে যে কোনো অনুমোদিত ব্যক্তি গিয়ে সেই কাজ সম্পন্ন করতে পারবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস
দেখা যাচ্ছে যে , অনেক প্রবীণ নাগরিক আছেন যারা শারীরিক অসুস্থতা এবং বার্ধক্যের কারণে পোস্ট অফিসে পৌঁছতে পারেন না, তার ফলে তাঁদের অনেক কাজ বন্ধ থাকে। সেই কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পোস্ট অফিস।
প্রবীণদের জন্য় নয়া নিয়ম অফিসের তরফে জানানো হয়েছে, বার্ধক্য বা শারীরিক অসুস্থতার কারণে অনেক প্রবীণ নাগরিক পোস্ট অফিসে আসতে পারেন না। এই আবেদন অফিসে জমা পড়েছে। বিষয়টি বিবেচনা করে মন্ত্রণালয়ের কাছে সমস্যাটি রাখা হয়েছিল। কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে চরম বাধ্যবাধকতার ক্ষেত্রে বলা হয় সিনিয়র সিটিজেন বা অ্যাকাউন্ট হোল্ডারের অসুস্থতা বা শারীরিক অসুস্থতায় ভুগছেন বা ভিন্নভাবে সক্ষম অবস্থায় আছেন অনুমোদিত ব্যক্তির মাধ্যমে টাকা তোলা, অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেওয়া হল।
প্রবীণদের জন্য় নয়া নিয়ম জারি করল ভারতীয় ডাকঘর
এছাড়াও অ্যাকাউন্ট হোল্ডারের SB-১২ ফর্ম এবং তার পাসবুক, লেনদেনের নথি (SB-7/SB-7B ইত্যাদি)। অ্যাকাউন্ট অনুমাদিতদের KYC নথি জমা দিতে হবে। অনুমোদিত ব্যক্তি কোনো পোস্ট অফিসের এজেন্ট হলে অথবা কর্মী নেওয়া হবেদাকঘর। নতুন নিয়মের জরুরী তথ্য জানার জন্য নিকটবর্তী ডাকঘরের যোগাযোগ করুন ।



