আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও গভীর রুপ নিয়েছে। ইতি মধ্যেই এই চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজও এই ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামেন। এই আন্দোলনরত চিকিৎসকদের একটাই দাবি বিচার চাই ও তাঁদের নিরাপত্তা চাই। আর যতদিন পর্যন্ত এই নারকীয় ঘটনার দ্রুত বিচার হচ্ছে পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিন পর্যন্ত তাঁদের আন্দোলন থামবে না বলেই হুঁশিয়ারি দেন তাঁরা।
সোমবার বিকেলে বিক্ষোভে শুধু আরজি কর নয় সমস্ত মেডিক্যাল কলেজের পড়ুয়ারাই মিছিলে সামিল হয়। এই মিছিল চলে কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত। যেই মিছিলের একটাই দাবি, ‘আমরা বিচার চাই’। যেখানে কোন রাজনৈতিক পতাকা ছিল না পরিবর্তে শুধু ছিল প্রতিবাদের প্ল্যাকার্ড। পাশাপাশি আরজি করের তরফে স্পষ্ট ভাবে বলা হয়েছে যারা পড়ুয়া তাঁরা যদি রাজনীতির রঙ বাদ দিয়ে এই তাঁদের এই আন্দোলনে যোগ দিতে চায় তাঁদের প্রত্যেককে স্বাগত।


এদিন মিছিলে থাকা পড়ুয়াদের দাবি, এই ঘটনায় একাধিক ব্যক্তির যোগ রয়েছে তাহলে কেন এখনও তাঁদের ধরা হচ্ছেনা। একইসঙ্গে মিছিলে থাকা “ছাত্র-ছাত্রীদের দাবি আমরা কিভাবে চিকিৎসা করব আমরা তো নিরাপদ বোধ করছি না” এক ছাত্রীর কথায়,”কেন আত্যহত্মা বলে প্রথমে দাবি করা হচ্ছিল, কেনই বা এতদেরি হচ্ছে তদন্তে।”
মুখ্যমন্ত্রী বলেছেন রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন তবে সিবিআই-এর হাতে তদন্ত তুলে দেওয়া হবে। এখানেই ওই আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের দাবি,”কেন আমরা সিবিআই তদন্তের জন্য এতদিন অপেক্ষা করব?” এছাড়াও তাৎপর্যপূর্ণ দাবি তুলে এক আন্দোলনরত পড়ুয়া চিকিৎসক দাবি তুলেন,”এখানে রাজনৈতিক দলের হাত রয়েছে, নাহলে এটা করতে পারত না।” আর এক পড়ুয়ার দাবি, “রাজনৈতিক সহযোগিতা না পেত তাহলে এতজন মিলে এই কাজটা করা সম্ভব হত না।”







