নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে বঙ্গে এসেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে একাধিক জায়গা ঘুরে রাজ্যের একাধিক প্রান্তের পুজো উদ্বোধন করবেন তিনি। কিন্তু মহাগুরুর মহাসফরের আগে উত্তপ্ত বালুরঘাট। মিঠুন চক্রবর্তীর বালুরঘাটের সার্কিট হাউজে থাকার অনুমতি মেলেনি। অন্যদিকে, সকালে বালুরঘাটের শহরে বিজেপির একাধিক পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত মজুমদার।


রাজ্য বিজেপির সভাপতির কথায়, এই ঘটনায় আমরা অভ্যস্ত। এটা নতুন কিছু নয়। মানুষ ঠিক এর জবাব দেবে। একইসঙ্গে তিনি বলেন, মিঠুনদা শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলার একজন অ্যাসেট। তিনি এতবড় সুপারস্টার হওয়ার পরেও একটি প্রান্তিক জেলাতে যাওয়ার জন্য ট্রেনে জার্নি করছেন, যা এখনকার দিনে কেউ ভাবতে পারেন না। যে ধরনের আচরণ তাঁর সঙ্গে করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়।

লিয় কাজে ও পুজো উদ্বোধনে বালুরঘাটে এসে থাকার জন্য সরকারি সার্কিট হাউস না পাওয়া নিয়ে বির্তকের মধ্যেই এবার মিঠুনকে স্বাগতম জানিয়ে বালুরঘাট শহরে লাগানো ফেস্টুন ব্যানার রাতের অন্ধকারে ছিড়ে ফেলা নিয়ে বালুরঘাটে ফের গতকালের পর আজ সকালে বিতর্ক মাথা চাড়া দিয়েছে। ক্ষুদ্ধ বিজেপি নেতা কর্মীদের অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও তৃনমুলের পক্ষ থেকে তা অস্বিকার করা হয়েছে।
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী বালুরঘাট সফরের আগে শহরের একাধিক প্রান্তে তাঁকে স্বাগত জানানোর জন্য ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল শহরজুড়ে। সেই ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ ওঠে বালুরঘাটের তৃণমূল এবং তৃণমূল পরিচালিত পুরসভার দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে এ তৃণমূলের পাশাপাশি পুলিশ প্রশাসনের দিকেও অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি।


মহাগুরুর মহাসফরের আগে উত্তপ্ত বালুরঘাট, শুরু শাসক বিরোধী তরজা

যদিও বিজেপিতে যোগদান করে এই প্রথমবার বালুরঘাটে কর্মসূচি পালন করবেন মিঠুন চক্রবর্তী। এর আগে অবশ্য তৃণমূলের হয়ে লোকসভার প্রার্থী অর্পিতা ঘোষের প্রচারে বালুরঘাটে উপস্থিত হয়েছিল মহাগুরু। নতুন রাজনৈতিক দলে কেমন সাড়া পান? এখন সেটাই দেখার।







