ভোট আবহে প্রণাম বিতর্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি ‘মসিহা’ ভাবল পুলিশ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রণাম সবাইকে করা যায় কি? এবার রাজনীতিতে প্রণাম বিতর্ক। ভোটপ্রচারে বেরিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে প্রণাম করেন পুলিশ আধিকারিক। জানা যাচ্ছে তার নাম অব্দদেশ কুমার। তিনি তমলুক টেলিকম স্টেশন ইন্সপেক্টর। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে।

ভোট আবহে প্রণাম বিতর্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি 'মসিহা' ভাবল পুলিশ?

আরও পড়ুন : শাহজাহানের ভোলবদল! সিবিআই তদন্ত হলে ফল ভালো হবে

ঘটনাটি গত ৩ মার্চের। তমলুক জেলখানা সংলগ্ন এলাকায় ভোট প্রচার করছিলেন ও জনসংযোগ করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় এক পুলিশ আধিকারিক তাঁকে প্রণাম করেন ও বাড়ী নিয়ে যান। এই ঘটনায় বিতর্ক তুঙ্গে। ঠিক প্রণাম করার মুহুর্তে ছবি ছড়িয়ে যায়। এই নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি শাসকদল তৃণমূল। লোকসভা ভোটের মুখে সকলকে চমকে দিয়ে কার্যত বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিচারপতি।

ভোট আবহে প্রণাম বিতর্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি 'মসিহা' ভাবল পুলিশ?
ভোট আবহে প্রণাম বিতর্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি ‘মসিহা’ ভাবল পুলিশ?

ভোট আবহে প্রণাম বিতর্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি ‘মসিহা’ ভাবল পুলিশ?

তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে রাজনীতির ইনিংস শুরু করেন। এতদিন ধরে রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তার রায়দান নিয়ে তিনি যথেষ্ট বিতর্কে থেকেছেন। এবার নয়া বিতর্ক। তবে জানা যাচ্ছে ওই পুলিশের কাছে শৌচালয় ব্যবহারের অনুমতি চান তিনি। এই ঘটনার সাথে রাজনীতির কোন যোগ নেই বলেই দাবী করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই বক্তব্যকে গ্রাহ্য করছে না রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন