Asansole Tragedy: চৈতালি তিওয়ারির বাড়িতে নোটিশ দিল পুলিশ, আসানসোলের ঘটনায় চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহেই আসানসোলের কম্বল বিতরণী অনুষ্ঠানে ৩ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনায় আসানসোলের বিরোধী কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে তলব করল পুলিশ। সোমবার চৈতালি তিওয়ারির বাড়িতে নোটিশ দিল পুলিশ কর্মীরা। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ তাঁকে জেরা করবে পুলিশ। তবে জিতেন্দ্র তিওয়ারির দাবি, এই মুহুর্তে বাইরে রয়েছেন চৈতালি।

আরও পড়ুনঃ Anubrata Mondal: কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি, বড় ফাঁপড়ে তৃণমূল নেতা

উল্লেখ্য, গত বুধবার আসানসোলের শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আসানসোলের ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের। জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে আসানসোলন উত্তর থানায়। এমনকি বিজেপির কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।

চৈতালি তিওয়ারির বাড়িতে নোটিশ দিল পুলিশ, বিরাট চাঞ্চল্য 
চৈতালি তিওয়ারির বাড়িতে নোটিশ দিল পুলিশ, বিরাট চাঞ্চল্য

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে চৈতালি তিওয়ারিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগপত্রে নাম নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বুধবার আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে ৩ জনের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল রাজ্যের শাসক দল। এমনকি কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু এরই মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল। আগামী দিনে এই তালিকায় শুভেন্দুর নাম যুক্ত হবে? উঠছে প্রশ্ন।

চৈতালি তিওয়ারির বাড়িতে নোটিশ দিল পুলিশ, বিরাট চাঞ্চল্য 

চৈতালি তিওয়ারির বাড়িতে নোটিশ দিল পুলিশ, বিরাট চাঞ্চল্য 
চৈতালি তিওয়ারির বাড়িতে নোটিশ দিল পুলিশ, বিরাট চাঞ্চল্য

গত বৃহস্পতিবার চৈতালি তিওয়ারিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। অভিযোগ, ওই পুজোর আয়োজক ছিলেন চৈতালি। এরপরেই সোমবার তাঁর বাড়িতে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসা হয়। জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, মৃত কিশোরী চৈতালির খুব কাছের ছিল। ঘটনার পর থেকেই অসুস্থ সে। তাই চিকিৎসার জন্য বাইরে রয়েছে। তদন্তে সহযোগিতা করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত