নজরবন্দি ব্যুরোঃ আদালতের নির্দেশে অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি ‘মহাগুরু’। ভোটের আগে বিজেপি তাদের প্রচারসভা থেকে মিঠুন চক্রবর্তীকে দলে যোগদান করিয়ে চমক দিয়েছিল। সভায় ফিল্মি ডায়লগের মাধ্যমে নিজেকে জাত গোখরো বলে পরিচয় দিয়েছিলেন ‘মহাগুরু। তারপর থেকেই একের পর এক সভায় তারকাকে দেখার জন্য উপচে পড়া ভীর। তাঁর এই ফিল্মি ডায়লগ প্রচারে হিট হলেও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
আরও পড়ুনঃ এবার থেকে রেজিষ্ট্রেশন ছাড়াই মিলবে টিকা! নোটিস জারি স্বাস্থ্যমন্ত্রকের
আর এবার সেই মামলায় শিয়ালদহ আদালতের নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। সকাল ১০.২০ নাগাদ পুণে থেকে মাণিকতলা থানার সঙ্গে কথা বলেন মিঠুন। প্রায় ৪৫ মিনিট ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে তিনি সমস্ত প্রশ্নের উত্তর ভার্চুয়ালি দিয়েছেন। করোনার কারনে এই জিজ্ঞাসাবাদ ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের হওয়ার পর শিয়ালদহ আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। কিন্তু তিনি ওই মামলা তুলে নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন। কিন্তু আদালত জানায়, ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা যেতে পারে মিঠুনকে। অভিনেতার দাবি ছিল, তিনি নিজে বক্তব্য রাখার সময় বাংলা ছবির সংলাপ বলেছেন মাত্র। উসকানি দেওয়ার জন্য তিনি এ কাজ করেননি।
আদালতের নির্দেশে অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি ‘মহাগুরু’। প্রসঙ্গত নির্বাচনী জনসভায় মিঠুনের বলা ‘মারব এখানে। লাশ পড়বে শ্মশানে।’ সংলাপই যত বিতর্কের কেন্দ্রে। এখন দেখার এই জিজ্ঞাসাবাদের পর এই মামলা কোনদিকে মোড় নেয়। কারন রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এখন সরব বিজেপি। তাঁর দেওয়া সংলাপ এই হিংসায় উস্কানি দিয়েছে এমন অভিযোগও রয়েছে।



