নজরবন্দি ব্যুরোঃ এবার বাগদায় গুলি চালাল পুলিশ, গুলিবিদ্ধ দুই গ্রামবাসী! কিছুদিন আগেই নির্বাচনে শীতলকুচিতে কমিশনের গুলিতে প্রান হারায় ৪ জন গ্রামবাসী। আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা শোনা যাচ্ছিল।
আরও পড়ুনঃ একে একে করোনার কবলে, এবার আক্রান্ত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
বিকেলে বাগদার রনঘাটের ৩৫ নং ওয়ার্ডে এবার পুলিশের গুলি চালানোর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। ঘটনায় দুজনের আক্রান্তের খবর শোনা যাচ্ছে। এমনকি গ্রাম্বাসিদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। তাঁদের দাবি পুলিশের ভয়ে হাসপাতালে নিয়ে জেতে পারছেন না আক্রান্তদের। অন্যদিকে উত্তপ্ত পরিস্থিতিতে আক্রান্ত হয়েছে পুলিশও। তাঁদের উর্দি ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত আজ ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ছিল বাগদা। প্রথমেই বিজেপি কর্মীদের স্থানীয় ক্যাম্প অফিস ভাঙ্গা নিয়ে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও ধিকিধিকি আগুন জ্বলছিলই। বিকেলের দিকে সেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। ফলে উত্তপ্ত পরিস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষে গুলি চালায় পুলিশ বলেই অভিযোগ।
এই ঘটনা নিয়ে যথেষ্ট উত্তপ্ত ওই এলাকা। ইতিমধ্যেই ওই এলাকা দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। দুই পক্ষই এখনও উত্তেজিত অবস্থায় আছে। কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোটের কথা বললেও ষষ্ঠ দফা পর্যন্ত তাঁদের সেই দাবিকে বাস্তবায়িত করতে সম্পূর্ণ ব্যর্থ তা বলাই যায়।



