‘রিপাবলিক বাংলা’র সাংবাদিকের পর, ১৫ লাখ তোজাবাজি কাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘রিপাবলিক বাংলা’র সাংবাদিক অভিষেক সেনগুপ্তর সাগরেদ সিভিক ভলান্টিয়ার CBI সেজে ১৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। সিবিআইয়ের ভুয়ো পরিচয় দিয়ে ব্যবসায়ীর থেকে তোলা আদায়ের অভিযোগ উঠতেই গা ঢাকা দিয়েছিল ‘রিপাবলিক বাংলা’র এই রিপোর্টার। অবশেষে শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর আজ তাঁরই এক সাগরেদ কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার কে গ্রেফতার করল লালবাজার।

আরও পড়ুনঃ মুখ্যসচিব আলাপনকে জরুরি তলব, ৩১ মে দিল্লীতে কাজে যোগ দেওয়ার নির্দেশ কেন্দ্রের

এই ঘটনার সূত্রপাত মঙ্গলবার। অজিত রায় নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন রিপাবলিক বাংলার সাংবাদিক অভিষেক সেনগুপ্তর সাগরেদ স্বরূপ রায় ও প্রতীক সরকার। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নাম করে জোর পূর্বক নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ সিবিআই দপ্তরের নিচে বসিয়ে রাখা হয় ওই ব্যবসায়ীকে। এরপর অভিষেক সেনগুপ্ত কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক সেজে অজিত রায়ের সঙ্গে দেখা করেন। ঝামেলা মীমাংসা করার জন্য ২ কোটি টাকা দাবি করেন বলেও অভিযোগ।

অবশেষে ১৫ লক্ষ টাকা দিতে রাজি হন ওই ব্যবসায়ী। টাকা দেওয়ার পর সন্দেহ হয় অজিতবাবুর। তিনি এরপরই গোটা বিষয়টি কসবা থানায় জানান। পরবর্তীকালে পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করে। আজ সৈকত চট্টোপাধ্যায় নামক সিভিক ভলান্টিয়ার কে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এ নিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হল। পুলিশের দাবি জেরার মুখে সৈকত স্বীকার করেছে, সে কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের সিভিক ভলান্টিয়ার। ওই পদে থেকেই কমব্যাট ব্যাটালিয়নের গাড়ি চালাত সে।

CBI সেজে ১৫ লক্ষ টাকা তোলাবাজির পর। গ্রেপ্তারি এড়াতে অভিষেক তার সঙ্গী স্বরূপকে নিয়ে পালিয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। ঘটনায় রিপাবলিক বাংলার নাম যাতে না জড়ায় তাই তড়িঘড়ি ওই সাংবাদিক কে সাসপেন্ড করে সংস্থার পক্ষ থেকে ট্যুইট করা হয় গত ২৫শে মে। বলা হয় ওই সাংবাদিক নাকি রিপাবলিকের অস্থায়ী কর্মী! যদিও ওয়াকিবহাল মহল রিপাবলিক বাংলার এই যুক্তি মানতে নারাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন