নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রীকেই বহিরাগত বলা হচ্ছে, আমি তো তুচ্ছ! এবার বেসুরো তৃণমূল বিধায়িকা বৈশালী ডালমিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে বহিরাগতদের বাদ দিয়ে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি উঠেছে হাওড়ার বালিতে। বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে। গীতাঞ্জলি প্রকল্পে টাকা নয়ছয়েও অভিযোগ উঠেছে তৃণমূলের ওই বিধায়কের বিরুদ্ধে। বালির প্রাক্তন কাউন্সিলরের গুরুতর অভিযোগের পরেই বালিতে বহিরাগত পোস্টার পড়ে মঙ্গলবার।
আরও পড়ুনঃ এবার পুরোপুরি খুলে দেওয়া হল কলকাতার রবীন্দ্র সরোবর
পোস্টারের দাবি ছিল স্থানীয়দের মধ্যেই কাউকে দলের প্রার্থী করতে হবে! নাম না করে ওই পোস্টারে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকেই ‘বহিরাগত’ হিসেবে নিশানা করা হয়েছে বলে আজ সিলমোহর মেরে দিলেন খোদ বৈশালী! মঙ্গলবার সকালে বালির বাদামতলা-সহ একাধিক জায়গায় ওই পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল, “বালির সক্রিয় তৃণমূল কর্মীদের মাননীয় দিদির কাছে অনুরোধ আসন্ন বিধানসভা নির্বাচনে বালিতে কোনও বহিরাগত নয়, বালির মানুষকে দলের প্রার্থী হিসেবে চাই।”
এই পোস্টার যে তাঁকে উদ্দেশ্য করেই মারা হয়েছে তা আজ ব্যাক্ত করলেন বৈশালী! বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি! তাঁর কথায়, প্রধানমন্ত্রীকেই বহিরাগত বলা হচ্ছে, তাহলে আমি আর কে? বুধবার এক ভিডিওবার্তায় বৈশালী বলেন, ভিডিয়োবার্তায় বালির বিধায়ক বললেন, ”এরা হামেশাই বলে আমাদের প্রধানমন্ত্রী বহিরাগত। বাইরে থেকে কেউ আসলে বহিরাগত বলা হচ্ছে। ভারত একটা দেশ। প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রধান। তাঁকেই বহিরাগত বলা হচ্ছে, আমি তো সেখানে তুচ্ছ।”
আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ – স্বাস্থ্য সাথী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা স্বাস্থ্য দফতরের।
প্রসঙ্গত, বহিরাগত ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল। তৃণমূলকে জবাব দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী কি বহিরাগত? এবার সেই একই সুর শোনা গেল তৃণমূল বিধায়িকা বোইশাখী ডালমিয়ার মুখে। প্রশ্ন উঠছে ‘এঁরা’ বলতে ঠিক কাদের বোঝাতে চাইলেন বিধায়িকা?



