পাঠান বিতর্ক নিয়ে এবার বিজেপি নেতাদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ-দীপিকার পরবর্তী সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গান মুক্তির পর তৈরি হয় বিতর্ক। এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা।

আরও পড়ুনঃ BJP: টার্গেট আসন নিয়েও ভিন্ন সুর দিলীপ-সুকান্তর, নাড্ডার সফরের আগে বঙ্গ বিজেপিতে ফাটল

5

এ রাজ্যের বিধানসভার স্পিকার গিরিশ গৌতম শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। সেই ট্রেন্ডিংয়ে গা ভাসাতে দেখা গিয়েছে রাম কদম সহ বহু বিজেপি নেতাদের। কিন্তু এহেন পরিস্থিতিতে দলীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদির পরামর্শ, ফিল্ম নিয়ে অযথা অপ্রয়োজনীয় মন্তব্য না করার।

পাঠান বিতর্ক নিয়ে এবার বিজেপি নেতাদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
পাঠান বিতর্ক নিয়ে এবার বিজেপি নেতাদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

তবে প্রধানমন্ত্রী কোন ছবির নাম না করলেও এটা বুঝতে অসুবিধা হয়না যে তিনি পাঠান নিয়েই এই পরামর্শ দিয়েছেন। ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? সূত্রের খবর, দিল্লিতে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”কিছু মানুষ কিছু ছবি নিয়ে বিবৃতি দিচ্ছেন। আর সেগুলো সারাদিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে।”

পাঠান বিতর্ক নিয়ে এবার বিজেপি নেতাদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

পাঠান বিতর্ক নিয়ে এবার বিজেপি নেতাদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

এরপরই তাঁর নির্দেশ এই ধরনের ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ থেকে বিরত থাকার। উল্লেখ্য, বহুল আলোচিত ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন