রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। এবার গোটা রাজ্য জুড়ে নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের সিঙ্গল ইউজ প্লাস্টিক ।

আরও পড়ুনঃ জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনের গল্প

আগামী ১ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে । সেদিন থেকে নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানার কবলে পড়তে হবে রাজ্যবাসী ।এখন থেকে এই প্লাস্টিক দিলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে। ছাড় পাবেন না ক্রেতাও৷ ক্রেতাকে জরিমানা করা হবে ৫০ টাকা।

রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক

ইতিমধ্যেই দার্জিলিং, সিকিম এ প্লাস্টিক ব্যবহার সফলভাবে নিষিদ্ধ করা গেছে। এবার কলকাতা-সহ অন্যত্রও তা নিষিদ্ধ করা হবে।পাশাপাশি, জঞ্জাল সংগ্ৰহের নিয়মও বদল করছে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক

জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পুরসভা এলাকায় ভ্যাট রাখা যাবে না। তাই সব পুরসভা এলাকায় এক নিয়মে ময়লা সংগ্ৰহ করা হবে। সব বাড়িতে দুটো বালতি থাকবে।

রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক

রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক

নীল আর সবুজ। নীল বালতিতে অপচনশীল আর সবুজ বালতিতে পচনশীল ময়লা রাখতে হবে গৃহস্থকে। অনেক পুরসভায় ইতিমধ্যেই এভাবে ময়লা নেওয়া শুরু হয়েও গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন