বিশেষ দিনে পিঙ্ক পার্টিতে শোভন বৈশাখী, দেদার খানাপিনা, এলাহি আয়োজন! দেখুন ছবি…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশেষ দিনে পিঙ্ক পার্টি শোভন বৈশাখীর। চলল হইহুল্লোড়, সাথে দেদার খানাপিনা। সবই নিজের হাতে সামলালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছোট থেকে ছোট বিষয় যাতে ‘পারফেক্ট’ থাকে, সেই দিকেও ছিল বিশেষ নজর। গোলাপ বাবু সেজে শোভন ছিলেন বৈশাখীর সহকারীর ভূমিকায়। পিঙ্ক শাড়িতে সেজেছিলেন বৈশাখী। কন্যা মহুল পরেছিলেন পিঙ্ক গাউন, শোভনের পরনে ছিল পিঙ্ক পাঞ্জাবী।

আরও পড়ুনঃ অঘোষিত বসন্তের সন্ধায় রঙিন শোভন বৈশাখী, মেয়ের জন্মদিনে ‘ফিকে’ বাবা মনোজিৎ!

আসলে অনুষ্ঠান টি ছিল বৈশাখী – মনোজিতের কন্যা মহুলের জন্মদিনের। সেই জন্মদিন পালনের উৎসবের আনন্দের মুহূর্তগুলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৈশাখী নিজেই। সাথে ছোট্ট একটি ক্যাপশান ‘শোভন বৈশাখী বন্দ্যোপাধ্যায়’। সঙ্গে একটি স্মাইলি।

আরও পড়ুনঃ স্কচ, হুইস্কি, রাম বা ভডকা, একধাক্কায় কমল প্রতিটি ব্র্যান্ডের দাম। সব ব্র্যান্ডের, সব ধরনের বোতলের নতুন দাম প্রকাশ করা হল। দেখুন পুর্ণাঙ্গ তালিকা।

বৈশাখী বরাবর বলে এসেছেন তাঁর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দুই মানুষ হলেন তাঁর মেয়ে এবং শোভন চট্টোপাধ্যায়। মেয়ের জন্মদিনে আয়োজনের কোনও ত্রুটি রাখতে চাননি তিনি। তদারকি করেছেন নিজের হাতেই। এদিকে মহুলের জন্মদিনে কেক কাটার পর বার্থ ডে গার্ল নিজের হাতে কেক খাইয়ে দেন মায়ের প্রেমিক শোভন চট্টোপাধ্যায় কে। হাসিতে দুগাল ভরে ওঠে শোভনের

 বিশেষ দিনে পিঙ্ক পার্টিতে শোভন বৈশাখী, দেদার খানাপিনা, এলাহি আয়োজন! দেখুন ছবি…

2 2 3 3 4 3 5 2 6 2 7 1 8 1

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন