বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে, কেন্দ্রের উপর চাপ বাড়াতে ১১ মুখ্যমন্ত্রীকে চিঠি বিজয়নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়াল কেরল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিজেপি ক্ষমতায় নেই এমন ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যৌথভাবে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর জন্যে। রাজ্য গুলি হল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব, রাজস্থান ও মহারাষ্ট্র।

আরও পড়ুনঃ স্বস্তি দিয়ে কমল মৃত্যু সংখ্যা, বীরভূম বাদে সংক্রমণ কমল রাজ্যের সব জেলাতে।

কোভিড ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে ফ্রি-তে ভ্যাকসিনেশনের দাবি জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন। ট্যুইট করে একথা জানিয়েছেন তিনি। ট্যুইটারে তিনি লিখেছেন, ১১ জন মুখ্যমন্ত্রীকে যৌথ মৈত্রীর কথা লিখেছি। এটা দুর্ভাগ্যের যে, কেন্দ্র ভ্যাকসিনের জোগান, বিনামূল্যে টিকাকরণ নিশ্চিত করার মতো বিষয় গুলি অবহেলা করছে। তাই এই মুহূর্তের প্রকৃত চাহিদা নিয়ে আমাদের যৌথভাবে চেষ্টা চালাতে হবে। যাতে কেন্দ্র এখনই কাজ শুরু করে।

বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে, কেন্দ্রের উপর চাপ বাড়াতে ১১ মুখ্যমন্ত্রীকে চিঠি বিজয়নের। ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে কেরালার মুখ্যমন্ত্রী লিখেছেন, “এই অতিমারি পরিস্থিতিতেও ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি অর্থনৈতিক লাভ খুঁজছে। অন্যদিকে বিদেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ভ্যাকসিন সরবরাহে রাজ্যের সাথে কোনও চুক্তিতে আসতে রাজি নয়। তাই আমাদের তরফে যৌথভাবে চেষ্টা করতে হবে যাতে রাজ্যগুলির প্রয়োজনমতো কেন্দ্র ভ্যাকসিনের জোগান দেয় এবং বিনামূল্যে তা বিতরণ করা হয়।”

কেন্দ্র কর্তব্যে অবহেলা করছে বলে অভিযোগ এনে বিজয়ন লিখেছেন, “দেশ যখন দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে চলছে, তখন রাজ্যগুলিতে ভ্যাকসিনের যথেষ্ট জোগান দেওয়ার কর্তব্য থেকে কেন্দ্রের মুক্তি পাওয়ার চেষ্টা দুর্ভাগ্যের। করোনার দ্বিতীয় ঢেউ ভারতে বিরাট প্রভাব ফেলেছে। তাছাড়া বিশেষজ্ঞরা জানিয়েছেন তৃতীয় ঢেউ আসবে। সেটা আরও ভয়ানক রূপ নিতে পারে তাই নিশ্ছিদ্র প্রস্তুতি প্রয়োজন।”

মুখ্যমন্ত্রীদের পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা তাঁরা একটি চিঠি জুড়ে দিয়েছেন বিজয়ন। সেখানে সব রাজ্যের প্রয়োজনীয়তার কথা ভেবে গ্লোবান টেন্ডারের বিষয়টি বিবেচনা করে দেখতে বলা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন উৎপাদনের পথে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা পেটেন্ট ল-যেন কোনও বাধা হয়ে না দাঁড়ায়। সেই বিষয়টিও দেখতে বলা হয়েছে। কারন হিসেবে কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতে এমন ওষুধ প্রস্তুতকারী সংস্থা রয়েছে যারা ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন