স্বস্তি দিয়ে কমল মৃত্যু সংখ্যা, বীরভূম বাদে সংক্রমণ কমল রাজ্যের সব জেলাতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বস্তি দিয়ে কমল মৃত্যু সংখ্যা, সুস্থতার হার ব্যাপক বৃদ্ধি পেল বাংলায়। রাজ্যের জেলায় জেলায়  বেড়েছে সুস্থতার হার। মাত্র ১৫ দিনের মধ্যেই করোনা ভাইরাসকে কার্যত বাগে আনা গিয়েছে। পুর্ণ লকডাউন না হলে বাংলায় জারি রয়েছে কড়া বিধিনিষেধ। আর এই কড়া বিধিনিষেধের ফলেই কার্যত নিয়ন্ত্রনে চলে এসেছে করোনা ভাইরাস বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে আজ এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

আরও পড়ুনঃ ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত টারজান ছবি খ্যাত হলিউড তারকা জো লারা।

রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৭৯২ এবং ৮৭০। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ১০ জনের।

২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৭ হাজার ৪৮ জন। স্বস্তি দিয়ে কমল মৃত্যু সংখ্যা, ২৪ ঘন্টায় ১৩১ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৪১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৮৫৬ জন।

আজকের ১৭ হাজার ৮৫৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ ৭৩ হাজার ১৮৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৮ হাজার ৮৪৩ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৩০ হাজার ৯৭৭ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.০৭ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯২.৫৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান

Coronavirus Bulletin of west bengal 31 May 2021
Coronavirus Bulletin of west bengal 31 May 2021

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত