প্রজাতন্ত্র দিবসে ব্রাত্য বাংলার নেতাজী ট্যাবলো, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লির প্রজাতন্ত্র দিবসে ব্রাত্য বাংলার নেতাজী ট্যাবলো। এর ফলে অপমাণিত হচ্ছে বাংলার আবেগ, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কেন বাদ পড়ল বাংলার ট্যাবলো? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

আরও পড়ুনঃ কেমন হবে শিশুদের করোনা চিকিৎসা? নতুন গাইডলাইন দিল স্বাস্থ্য দপ্তর

Shamim Ahamed Ads

রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবীতে সরব হয়েছেন তিনি। পাশাপাশি ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহেই রয়েছে মামলার শুনানি।

ইতিমধ্যেই ট্যাবলো প্রত্যাখানকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতভম্ব এবং আহত। কোনও কারণ বা ব্যাখা ছাড়াই এভাবে বাংলার ট্যাবলো বাদ পড়ায় আমি বিস্মিত।’ তাঁর কথায়,  ‘বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে অসম্মানিত স্বাধীনতা সংগ্রামীরা।’

পাল্টা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, কেন্দ্রের গাইডলাইন মেনে ট্যাবলো পাঠালে তা গৃহীত হত। কিন্তু সেটা করা হয়নি বলেই বাংলার ট্যাবলো কে প্রত্যাখ্যান করেছে কেন্দ্রের সরকার। পাশাপাশি নেতাজিকে সম্মান জ্ঞাপনের বিষয়েও জবাব দিয়েছেন রাজনাথ। তাঁর ব্যাখ্যা, কেন্দ্রীয় সরকার নেতাজী সুভাষ চন্দ্র বোস কে যথাযোগ্য সম্মান দেয়। আর সেই কারনেই নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে প্ররাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে ব্রাত্য বাংলার নেতাজী ট্যাবলো, মামলা হাইকোর্টে 

প্রজাতন্ত্র দিবসে ব্রাত্য বাংলার নেতাজী ট্যাবলো, মামলা হাইকোর্টে 
প্রজাতন্ত্র দিবসে ব্রাত্য বাংলার নেতাজী ট্যাবলো, মামলা হাইকোর্টে

পাশাপশি নেতাজির ট্যাবলো প্রত্যাখান প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীর কথা মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শুরুতে পালন করা হবে তাঁর জন্মদিন। যা শেষ হবে ৩০শে জানুয়ারি। মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকেও জবাব দিয়েছেন রাজনাথ। তিনি লিখেছেন ২৯ টি রাজ্য প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো প্রস্তাব পাঠিয়েছিল যার মধ্যে গৃহীত হয়েছে মাত্র ১২ টি রাজ্যের প্রস্তাব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত