বাজি বিহীন কালীপুজো চাই, কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজো আবহে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে চিন্তায় রয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা। অনেকেই বলছেন দুর্গাপুজোর পর করোনার তৃতীয় ঢেউ দাপিয়ে বেড়াতে পারে রাজ্যে। সেই কারনেই পুজো নিয়ে বড় নির্দেশ দিয়েছে আদালত। আর দুর্গা পুজোর পর এবার কালীপুজো নিয়েও হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। দাবি, বাজি বিহীন কালীপুজো চাই।

আরও পড়ুনঃ ভূস্বর্গ ভয়ঙ্কর, সেনাবাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যু কাশ্মীরে।

জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ভ্যাকেশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হবে। মামলার মূল কারন হল করোনার দ্বিতীয় পর্যায়ে চরম অক্সিজেনের সংকট এবং শ্বাসকষ্ট। বাজি পোড়ানোর ফলে যে ধোঁয়া বের হয় তার ফলে অনেকেরই শ্বাস নিতে সমস্যা হয়। আর কোভিডকালে এই ধোঁয়া প্রাণঘাতী পর্যন্ত হয়ে উঠতে পারে বলে মত চিকিৎসকদের। তাই বাজি পোড়ানো তে নিষেধাজ্ঞা চেয়ে মামলা হল হাইকোর্টে।

আরও পড়ুনঃ পুজোর অঞ্জলি নিয়ে নয়া নির্দেশিকা জারি হাই কোর্টের

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। গতবছর কোভিডের কারণে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবারও সেই নির্দেশ বলবৎ থাকতে পারে বলে আশা করছেন মামলাকারী। কারন, গতবার হাইকোর্টের নির্দেশ ছিল বাজি পোরানোর পাশাপাশি কোনও বাজি বিক্রিও করা যাবে না।

বাজি বিহীন কালীপুজো চাই, কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

বাজি বিহীন কালীপুজো চাই, কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
বাজি বিহীন কালীপুজো চাই, কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

গতবার রাজ্যজুড়ে নিষিদ্ধ করা হয়েছিল বাজি। কালীপুজো, দীপাবলি সহ ছটপুজোতেও বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল উচ্চ আদালত। উল্লেখ্য, এবার দুর্গাপুজো নিয়ে হাইকোর্ট জানিয়েছে, কোনও ভাবেই কোনও দর্শক মণ্ডপের ১০ মিটারের মধ্যে থাকবেন না। এমনকী যাঁরা পুজো পরিচালনার দায়িত্ব নেবেন, তাঁরাও ইচ্ছামতো মণ্ডপে ঢুকতে বেরতে পারবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর