সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে রাজ্যপালকে সরানোর দাবীতে মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। মামলায় পার্টি করা হয়েছে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।

আরও পড়ুনঃ ‘কাশ্মীর কাশ্মীরিদেরই’, বিতর্কিত বক্তব্যে KFC, দেশজুড়ে বয়কটের ডাক

গত কয়েকদিন ধরেই রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত বাড়তে শুরু করেছিল। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বক্তব্যে অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভে ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করার সিদ্ধান্ত অবধি নেন তিনি।

এর পরেই রাজ্যপালকে অপসারনের দাবীতে সংসদে সরব হতে শুরু করেন তৃণমূল সাংসদরা। একই সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান তৃণমূল সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল, মামলা দায়ের করলেন এক আইনজীবী 

সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল, মামলা দায়ের করলেন এক আইনজীবী 
সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল, মামলা দায়ের করলেন এক আইনজীবী 

সেই সঙ্ঘাতের আবহ আরও একধাপ বেড়ে গেলেও যখন রাজ্যপালকে অপসারণের দাবীতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আইনজীবী রমাপ্রসাদ সরকারের আবেদন, দ্রুত বদলি করা হোক রাজ্যপালকে। অভিযোগ, রাজ্যপালরা রাজ্য সরকারের কাজে নাক গলাচ্ছে। একাধিক অবিজেপি পরিচালিত সরকারগুলিকে বিব্রত করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত