পকেটমার অভিনেত্রী! প্রচুর টাকা সহ গ্রেফতার বইমেলাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বইমেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। বিধান নগর উত্তর থানার হাতে গ্রেফতার। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বই মেলা থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ঠিক কি ঘটেছিল?

আরও পড়ুনঃ নেতাজির অন্তর্ধান রহস্য, কুণালের চিঠিতে এগোল কাজ

পুলিশ সূত্রে খবর, শনিবার বইমেলায় যখন পুলিশ টহল দিচ্ছিল, সেই সময় এক পুলিশ আধিকারিক লক্ষ্য করেন, এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে। সেই সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি এই ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন? কিন্তু তার সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়।

এরপর মহিলা পুলিশ নিয়ে এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই দেখা যায়, ওই মহিলার ব্যাগের মধ্যে রয়েছে অনেক মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। মহিলা পুলিশ নিয়ে এসে তাঁর তল্লাশি চালানো হয়। তখনই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। মহিলার ব্যাগের মধ্যেই রয়েছে অজস্র মানি ব্যাগ।

পকেটমার অভিনেত্রী! প্রচুর টাকা সহ গ্রেফতার বইমেলাতে
পকেটমার অভিনেত্রী! প্রচুর টাকা সহ গ্রেফতার বইমেলাতে

তার মধ্যে প্রচুর টাকা রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় তাঁকে বিধান নগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু এতগুলো পার্স তাঁর কাছে কেন, তার সদুত্তর দিতে পারেননি তিনি। অবশেষে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি ।

পকেটমার অভিনেত্রী! প্রচুর টাকা সহ গ্রেফতার বইমেলাতে

জানা যায় আসল পরিচয়। তাঁর নাম রূপা দত্ত। তিনি টেলি দুনিয়ায় বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। রূপা বিভিন্ন মেলায় বড়ো হাইফাইড অনুষ্ঠানে উপস্থিত হন। জনবহুল জায়গায় ঘুরে ঘুরে কেপমারি করতেন। তাঁর ব্যাগ থেকে শনিবার প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত