ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত ৫ দিনে ৩ বার বাড়ল দাম। আজ কলকাতা শহরে পেট্রোল এর দাম ৩৯ পয়সা বেড়ে হয়েছে ১০১ টাকা ৭৪ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে ২১ পয়সা। আজ দেশের প্রধান শহর গুলির জ্বালানী তেলের দাম নিম্নরূপ।

কলকাতা : শহর কলকাতাতে বর্তমানে পেট্রোলের দাম ১০১.৭৪ পয়সা এবং ডিজেল ৯৩.০২ পয়সা। দিল্লি : রাজধানীর বুকে পেট্রোল বিকোচ্ছে ১০১ টাকা ৫৪ পয়সায়। এবং ডিজেল ৮৯ টাকা ৮৭ পয়সায়। মুম্বাই : দেশের বানিজ্য নগরী তে পেট্রোল এসেছে ১০৭ টাকা ৫৪ পয়সায়। ও ডিজেল ৯৭ টাকা ৪৫ পয়সায়। চেন্নাই : চেন্নাই তে পেট্রোল ১০১ টাকা ৭৭ পয়সা। ও ডিজেল ৯৩ টাকা ৬৩ পয়সা।

আরও পড়ুনঃ মাস্টারকার্ডের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল আরবিআই, ভারতে নিষিদ্ধ হল মাস্টারকার্ড

বেঙ্গালুরু : বেঙ্গালুরু তে পেট্রোল ১০৪ টাকা ৯৪ পয়সা। এবং ডিজেল ৯৫ টাকা ২৬ পয়সা। প্রসঙ্গত জ্বালানির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের।

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জানুন

করোনা আবহে মানুষের ক্রয় খমতা যখন কমেছে তখনি জিনিসের দাম আকাশছোঁয়া ফলে মধ্যবিত্তের কপালে চওড়া চিন্তার ভাঁজ। তাঁরা ভেবে উঠতে পারছেন না কি ভাবে আগামী দিলে জীবন চালাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত