নেই পর্যাপ্ত টাকা, কেন্দ্রীয় হারে ডিএ দিতে আপারগ রাজ্য, সুপ্রিম কোর্টের আর্জি সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারি কর্মীদের আশঙ্কাই সত্যি হল। ডিএ মামলায় হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানাল রাজ্য সরকার। দিনে দিনে ডিএ মামলা্র জল গড়াচ্ছে বহুদূর। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার ব্যাপারে গত ২০ মে যুগান্তকারী রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ Nabanna: পঞ্চায়েতের চোর না ধরা পড়া পর্যন্ত টাকা নয়, নবান্নে পত্রবোমা পাঠাল কেন্দ্র

সেখানে উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে রাজ্য সরকার জানিয়েছে রাজকোষের দুরাবস্থার কথা। কোনোভাবেই , এই মুহূর্তে হাইকোর্টের রায়ের বাস্তবায়ন করা সম্ভব নয়,তাতে বড়ো সড় আর্থিক বিপর্যয় ঘটে যেতে পারে বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছে। গত ২০ মে কলকাতা হাইকোর্টে জানিয়ে দিয়েছিল যে, মহার্ঘ ভাতা রাজ্য সরকারের দয়ার দান নয়। তা কর্মচারীদের প্রাপ্য এবং অধিকার। ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে।

নেই পর্যাপ্ত টাকা, কেন্দ্রীয় হারে ডিএ দিতে আপারগ রাজ্য, মামলা গড়াল সুপ্রিম কোর্টে 
নেই পর্যাপ্ত টাকা, কেন্দ্রীয় হারে ডিএ দিতে আপারগ রাজ্য, মামলা গড়াল সুপ্রিম কোর্টে

সেই রায় মেনে সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হত। সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোন সদুত্তর পাওয়া যায়নি। তাই হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভি্যোগ আনেন। শুক্রবার হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা পেশ করেছেন রাজ্যের আইনজীবী। রাজ্যের জোর সওয়াল, আদালত অবমাননার অভিযোগ গ্রহণযোগ্য নয়। মুখ্যসচিব ও অর্থ সচিব বলেন, উচ্চ আদালতের প্রতি সরকার যথেষ্ঠ শ্রদ্ধাশীল। তাই আদালতের নির্দেশ যে মানা হয়নি, তা উদ্দেশ্যপ্রণোদিত নয়। বরং বাধ্য হয়েই সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে।

মুখ্য সচিবের হলফনামা সংযোজনে আরও উল্লেখ রয়েছে , আদালতের নির্দেশ ছিল কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারকে নতুন নীতি প্রবর্তন করতে হবে। কিন্তু কীসের ভিত্তিতে সেই ডিএ-র রেট স্থির করতে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

নেই পর্যাপ্ত টাকা, কেন্দ্রীয় হারে ডিএ দিতে আপারগ রাজ্য, মামলা গড়াল সুপ্রিম কোর্টে 

নেই পর্যাপ্ত টাকা, কেন্দ্রীয় হারে ডিএ দিতে আপারগ রাজ্য, মামলা গড়াল সুপ্রিম কোর্টে 
নেই পর্যাপ্ত টাকা, কেন্দ্রীয় হারে ডিএ দিতে আপারগ রাজ্য, মামলা গড়াল সুপ্রিম কোর্টে

কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করার পাশাপাশি ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনও ফাইল করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, রাজ্য সরকার যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রি্ম কোর্টে নিয়ে যাবে, তা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি আগাম আন্দাজ করেছিল। ফলে, তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। সুতরাং মহার্ঘ্য ভাতা পাওয়ার লড়াই যে দীর্ঘতর হবে তা বলাই বাহুল্য। আর এটিকে ইস্যু করে রাজ্যের শাসক দলকে বারংবার দায়ী করছেন বিরোধীরা। ‘মেলা-খেলা-কার্নিভাল’ নিয়ে প্রতিনিয়ত কাঠগোড়ায় উঠছে বর্তমান রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন