চুক্তিভিত্তিকদের স্থায়ী শিক্ষকদের সমান বেতন দিতে হবে, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

স্থায়ী শিক্ষকদের ন্যুনতম বেসিক পে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দিতে হবে, আগেই এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্থায়ী শিক্ষকদের ন্যুনতম বেসিক পে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দিতে হবে, আগেই এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবার শীর্ষ আদালতেও বহাল থাকল হাই কোর্টের নির্দেশই। তবে কেবল, যে শিক্ষকরা উচ্চমাধ্যমিক স্তরে পড়িয়ে থাকেন তাদের জন্য এই নিয়ম কার্যকরী হবে।

বলা যেতে পারে, শিক্ষকদের বেতন মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে ওই মামলায় রাজ্য হেরে গিয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখানেও লাভ হল না। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয় সেটাই দিতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের।

চুক্তিভিত্তিকদের স্থায়ী শিক্ষকদের সমান বেতন দিতে হবে, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

২০০২-২০০৩ সাল থেকে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়োগ শুরু হয়। তবে স্থায়ীপদে নিয়োগ করা হয়নি। চুক্তির ভিত্তিতে ওই শিক্ষকদের নিয়োগ করা হতে থাকে। তবে ২০১০ সালে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের। এরপর দাবি করা হয়, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের বেসিক পে স্থায়ী শিক্ষকদের সমান দিতে হবে। কলকাতা হাই কোর্টে এ নিয়ে মামলা দায়ের হলে, মামলার রায় শিক্ষকদের পক্ষে আসে।

চুক্তিভিত্তিকদের স্থায়ী শিক্ষকদের সমান বেতন দিতে হবে, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

চুক্তিভিত্তিকদের স্থায়ী শিক্ষকদের সমান বেতন দিতে হবে, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

চুক্তিভিত্তিক শিক্ষকদের অভিযোগ ছিল স্থায়ীদের মতোই কাজ করতে হলেও, তাঁদের বেতন প্রায় তিনগুণ কম। সরকারের তরফে বেতন বৃদ্ধি করা হবে বলা হলেও তা বাস্তবে করা হয়নি বলেই অভিযোগ। মাত্র একদিন আগে মঙ্গলবার, পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলায় আরও কিছুটা সময় পেয়েছে রাজ্য সরকার। মামলার শুনানি স্থগিত হয়ে যায় এবং ২০২৫ সালের ৭ জানুয়ারি ফের ডিএ মামলার শুনানি হবে এরকমই সূত্রের খবর। সেখানে শিক্ষকদের বেতন মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত