পেরুর ক্ষমতায় বামপন্থীরা, প্রেসিডেন্ট পদে শপথ নিলেন স্কুল শিক্ষক ‘কৃষক’ পেদ্রো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পেরুর ক্ষমতায় বামপন্থীরা, প্রেসিডেন্ট পদে শপথ নিলেন স্কুল শিক্ষক ‘কৃষক’ পেদ্রো। লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট হিসেবে গতকাল বুধবার শপথ নিয়েছেন পেদ্রো কাস্তিলিও। দীর্ঘ উত্তেজনাপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শেষে বিজয়ী প্রার্থী পেদ্রো অবশেষে পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। শপথ নেওয়ার পর তিনি পেরুর জনগণের উদ্দেশে ভাষণ দেন।

আরও পড়ুনঃ ২৫ বছর বয়েস হলে তবেই মিলবে করোনা টিকা, নয়া নির্দেশিকা জারি বাংলাদেশে।

আজন্ম বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত থাকা নয়া প্রেসিডেন্ট জানিয়েছেন আগামিদিনে এই ধনী দেশে কোন গরীব থাকবে না। নির্বাচনী প্রচারে পেদ্রোর ভাষনে সর্বদাই ছিল, “Never again a poor man in a rich country!” অর্থাৎ এই ধনী দেশে কেউ গরীব থাকবে না। পেদ্রো এমন এক দিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন, যেদিন স্পেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার ২০০তম বার্ষিকী পালন করছে পেরু।

পেরুর ক্ষমতায় বামপন্থীরা, প্রেসিডেন্ট পদে শপথ নিলেন স্কুল শিক্ষক 'কৃষক' পেদ্রো।
পেরুর ক্ষমতায় বামপন্থীরা, প্রেসিডেন্ট পদে শপথ নিলেন স্কুল শিক্ষক ‘কৃষক’ পেদ্রো।

অভিষেক ভাষণে পেদ্রো বলেন, পেরুতে এখনো ঔপনিবেশিক ক্ষত গভীরভাবে রয়ে গেছে। তিনি এই ক্ষত সারিয়ে তুলতে চান। পেরুতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ব্যাপারে অঙ্গীকার করেছেন পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক পেদ্রো। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪৪ হাজার ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি।

পেরুর ক্ষমতায় বামপন্থীরা, প্রেসিডেন্ট পদে শপথ নিলেন স্কুল শিক্ষক ‘কৃষক’ পেদ্রো।

pppp 1

২৫ বছর বয়েসে বামপন্থী আন্দোলনের পাশাপাশি স্কুল শিক্ষকতার চাকরি পান পেদ্রো। বর্তমানে ৫১ বছর বয়সী পেদ্রো একজন দরিদ্র কৃষকের সন্তান। পেরুর গ্রামীণ দরিদ্র ভোটারদের সমর্থনেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর ভাষণে বলেন, ‘এই প্রথম এ দেশ (পেরু) একজন কৃষক দ্বারা পরিচালিত হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর