Bengali Serial: বেহুলার পর পৌরাণিক চরিত্রে কামব্যাক পায়েলের, সব্যসাচীকে উদ্ধার করতে আবির্ভাব শ্যামার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেহুলা নামে একডাকে আজও তাঁকে চেনে বাংলা সিরিয়াল প্রেমীরা। যেমন তার লাবন্যময়ী রূপ, তেমনই সুকোমল চোখের দৃষ্টি। দেবী রূপে বাংলা সিরিয়ালে সবচেয়ে পরিচিত মুখ ছিল পায়েল দে’র। একটানা দেবী চরিত্র করে হঠাৎই টেলিভিশ্ন থেকে উধাও হয়ে যান অভিনেত্রী। কেউ জানতেন না তার অন্তর্ধান রহস্য। তবে কামব্যাকটা অন্য চরিত্র দিয়ে হলেও,আবারও দেবী রূপে সব্যসাচীর সঙ্গে ফিরছেন পায়েল।

আরও পড়ুনঃ Mithun on Kunal: প্রজাপতির টিআরপির কমানো সোজা নয়, এলি তেলি গঙ্গারাম কুণালদের পাত্তা দিতে নারাজ মিঠুন

‘দুর্গা’, ‘বেহুলা’, ‘মা দুর্গা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’র মতো একাধিক পৌরানিক চরিত্রে তার ছিল একচ্ছত্র সাম্রাজ্য। হঠাত কেন ছেড়েছিলেন টেলিভিশন তা জানিয়েছিলেন তিনি। পৌরাণিক চরিত্রে বাঁধাধরা হয়ে থাকা তার ভালো লাগছিল না। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন পায়েল দে মানেই সেরা মা দুর্গা! তার অঙ্গে যেন শুধুই দেবী দেবী ভাব। দেবী সাজতে সাজতে এক সময় খুব মনখারাপ হত। আমি যে একজন অভিনেত্রী, সেটাই যেন ভুলে গিয়েছিল ইন্ডাস্ট্রি। কেউ মনেই করত না আমি অভিনয়টা পারি”।

বেহুলার পর পৌরাণিক চরিত্রে কামব্যাক পায়েলের, সব্যসাচীকে উদ্ধার করতে আবির্ভাব শ্যামার
বেহুলার পর পৌরাণিক চরিত্রে কামব্যাক পায়েলের, সব্যসাচীকে উদ্ধার করতে আবির্ভাব শ্যামার

দেবীরখোলস ভাঙতেই সিরিয়ালে ভিন্ন ধরনের চরিত্রে, অন্য স্বাদের ছবি, সিরিজে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন ভূয়সী প্রশংসা। তবু যেন দেবী চরিত্রে তাঁকে মিস করছিল দর্শক। বেহুলার স্মৃতির দাগ মোছা কী সহজ। এক যুগ পেরিয়েও তা আজও জ্বলজ্বল করছে। ফলত দুর্গা এবার ফিরে এল শ্যামা হয়ে,দর্শকের ভালোবাসায়। স্টার জলসায় নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এ ইতিমধ্যে তাঁর লুক দেখে মুগ্ধ দর্শক।

বেহুলার পর পৌরাণিক চরিত্রে কামব্যাক পায়েলের, সব্যসাচীকে উদ্ধার করতে আবির্ভাব শ্যামার

channels4 profile

মা কালীর চরিত্রে অভিনয় করবেন পায়েল । সেই সিরিয়ালের রামপ্রসাদ, অর্থাৎ মুখ্য চরিত্রে কালী ভক্তের চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চৌধুরী। এই সিরিয়ালের প্রযোজক সুরিন্দর ফিল্মস। দাড়ি কেটে ফেলেছেন সব্যসাচী। তাঁকে দেখা যাচ্ছে নতুন রূপে।কাহিনী অনুযায়ী দেখা যায়, সদ্য বিবাহিত রামপ্রসাদকে গান ধরতে বলে বাড়ির মেয়েরা। সে মা কালীর গান ধরে। ঠাট্টাতামাশা পাত্র হয় মুহূর্তে। দুঃখিত রামপ্রসাদকে সান্তনা দেন কালীরূপী পায়েল। তিনি বলেন, “সংসারে থেকেও মাকে ডাকা যায়”। ঐন্দ্রিলাকে হারানোর পর মাতৃ আরাধনায় ফিরলেন সব্যসাচী। ফলে দর্শক একদিকে সব্যসাচীকে জীবন্স্রোতে ফিরে পেয়ে যেমন খুশি,তেমন আনন্দিত পায়েলের দেবী রূপ নিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত