ফিরলেন তারকা পেসার, স্বস্তিতে KKR, কবে থেকে খেলবেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুরু থেকেই বোলিং বিভাগের ওপরেই বিশেষ নজর দিতে চেয়েছিল নাইট বাহিনী। টিম আউদির সঙ্গে উমেশ যাদব ঠিকঠাক প্রতিপক্ষকে রুখে দিলেও রাসেলকে বেমানান মনে হয়েছে। এবার বোলিং বিভাগে খামতি দূর করবেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। শুক্রবার ফিরলেন তারকা পেসার।

আরও পড়ুনঃ আইপিএল শেষ হলেই মেরামতি শুরু ইডেনে, বদলানো হবে ফ্লাডলাইট

পাকিস্তানের সঙ্গে সফর শেষ করে শুক্রবার মুম্বই ফিরেছেন প্যাট কামিন্স। এদিনেই কেকেআরের তরফে একটি টুইট করে জানানো হয়েছে। কিন্তু এখনই মাঠে নামতে পারবেন না তিনি। নিয়মানুযায়ী, তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। এরপরেই খেলার অনুমতি পাবেন তিনি।

Image

গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল কলকাতা। সেখানে কম রান করলেও প্রথম দিকে বিরাট, ডু প্লেসিস সশ দুই উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিল সুদি এবং উমেশরা। মনে হয়েছিল ব্যাঙ্গালুরু দূর্গের পতন আর সময়ের অপেক্ষা। পরে বোলিংয়ে বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে। সব মিলিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছিল অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।

ফিরলেন তারকা পেসার, স্বস্তিতে KKR, বাড়ছে বোলিং বিভাগ 

ফিরলেন তারকা পেসার, স্বস্তিতে KKR, বাড়ছে বোলিং বিভাগ 
ফিরলেন তারকা পেসার, স্বস্তিতে KKR, বাড়ছে বোলিং বিভাগ

শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে নামছে নাইটরা। ক্রিকেট বিশেষোজ্ঞয়াদের মতে, স্যাম বিলিংসের পরিবর্তে নবীকে ব্যবহার করুক শ্রেয়স। সেক্ষেত্রে বিপক্ষের ওপর চাপ তৈরি করতে সুবিধাই হবে। এর আগে ২৯ বার দেখা হয়েছে দুই পক্ষের এর মধ্যে ১০ বার জিতেছে পাঞ্জাব। ১৯ বার জিতেছে কলকাতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত