আইপিএল শেষ হলেই মেরামতি শুরু ইডেনে, বদলানো হবে ফ্লাডলাইট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দেশের কয়েকটি রাজ্যের মধ্যেই আয়োজিত হচ্ছে গ্রুপের ম্যাচ। তবে প্লে অফের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই অনুসারে, বছর দুয়েকের অবসান ঘটিয়ে জোড়া প্লে-অফের ম্যাচ পেতে চলেছে ইডেন। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এসবের মাঝেই ক্রিকেটের এই নন্দনকানন কে ঘিরে উঠে আসল বিশেষ পরিকল্পনা।

আরও পড়ুনঃ Randhir Kapoor: বিয়ের আগেই কাকাকে নিয়ে ‘মিথ্যাচার’ রণবীরের? রণধীরের সঙ্গে এমন করার কারণ কি ছিল তাঁর?

সেইমতো এবার আইপিএল শেষ হলেই মেরামতি শুরু ইডেনে। তাই বলে একেবারেই যে পাল্টে যাবে ইডেনের চেহারা এমনটা একদমই নয়। পুরনো যা ছিল সেসব কেই নতুন করে সাজিয়ে তোলা হবে। উল্লেখ্য, গত ২০১১ বিশ্বকাপের সময়ে স্টেডিয়ামের য আমূল বদলের সাক্ষী ছিল দেশবাসী। গ্যালারিতে বাকেট সিট বসানোর পাশাপাশি রাখা হয়েছিল এক্সটা রো।

তবে এবার তেমন কিছু না হলেও শোনা যাচ্ছে বদল ঘটানো হবে বেশকিছু গ্যালারির। কোথাও এবার বদলানো হবে দর্শকদের চেয়ার। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইপিএলের পরেই বদলানো হবে ইডেনের ফ্লাডলাইট। গত বৃহস্পতিবার এই নিয়েই বিশেষ বৈঠক করেন সিএবির সদস্যরা। তারপর বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ইডেনের বেশকিছু দিকের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বিশেষত এফ, জি ও এইচ ব্লকের ছাদের অবস্থা নাকি একেবারেই করুন, তাই সেগুলিকে মেরামত করার কোথা উঠে এসেছে।

আইপিএল শেষ হলেই মেরামতি শুরু ইডেনে, আইপিএল আসছে শহরে? 

Eden Gardens Kolkata Pitch Report, Capacity, T20 Results, Average
আইপিএল শেষ হলেই মেরামতি শুরু ইডেনে, বদলানো হবে ফ্লাডলাইট

সেইসঙ্গে নাকি লোয়ার টায়ারের চেয়ার বদলের কথাও ভাবা হয়েছে। তবে সবকিছুই হবে আইপিএলের পর। দিনকয়েক আগেই জানা গিয়েছিল ইডেনে আইপিএল ম্যাচ আয়োজনের কথা। যদিও সেবিষয়ে এখনও কোন চূড়ান্ত তথ্য উঠে আসেনি। তাই শেষপর্যন্ত অপেক্ষা করেই ইডেন মেরামতির কাজে হাত দিতে চান কর্তারা।

Eden Gardens | Destinations in Kolkata | The Oberoi Grand Kolkata

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত