Mamata Banerjee: ‘ইতিহাস তৈরি করবে পাটনা বৈঠক’, রক্তের বিনিময়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি মমতার!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “ইতিহাস তৈরি করবে পাটনা বৈঠক, জন আন্দোলনের ইতিহাস আছে বিহারের”, চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী বৈঠকের শেষে আত্মবিশ্বাসের সুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। শুক্রবার সকাল থেকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আহ্বানে ১৭টি রাজনৈতিক দলের ৩২ জন নেতানেত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেন। আর প্রায় বিকেল গড়িয়ে গেল বৈঠক শেষ হতে হতেই। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন মমতা।

আরও পড়ুন: ওখানে তো ফটোসেশন চলছে, পাটনার বৈঠক নিয়ে কটাক্ষ অমিতের

বৈঠক শেষে মমতা বলেন, “সবাইকে উচ্চাকাঙ্খা ছাড়তে হবে। বিজেপি ইতিহাস বিকৃত করে। আর আমরা ইতিহাস গড়ি। এই বৈঠক থেকেই নতুন ইতিহাস তৈরি হবে”। আজকের বৈঠকের পর যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে মমতাকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মমতা আরও যোগ করেন, “বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব। আমাদের রক্ত বয়ে যাক, তবুও আমরা দেশ ও জনগণকে রক্ষা করবই। আমাদের উদ্দেশ্য ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই কড়া এবং কথা বলা”।

ইতিহাস তৈরি করবে পাটনা বৈঠক, রক্তের বিনিময়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি মমতার
ইতিহাস তৈরি করবে পাটনা বৈঠক

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ডিএমকে নেতা দ্রাবিড় মুন্নেত্রা কাজহাগাম এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

ইতিহাস তৈরি করবে পাটনা বৈঠক, রক্তের বিনিময়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি মমতার!

ইতিহাস তৈরি করবে পাটনা বৈঠক, রক্তের বিনিময়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি মমতার
পাটনায় লালুর সঙ্গে সাক্ষাৎ মমতার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর