আরজি কর আবহে যখন তোলপাড় গোটা দেশ। পাশপাশি অবস্থান বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে লাগাতার আন্দোলন করছেন। এই আবহে এবার এক মহিলা চিকিৎসককে হুমকি এক রোগীর আত্মীয়ের। ওই মহিলা চিকিৎসককে হুমকি ‘আরজি কর করে দেব’ বলে। ঘটনা অ্যাপোলো হাসপাতালের। অ্যাপোলো হাসপাতালের আইসিইউ-র সামনে দাঁড়িয়েই এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই চিকিৎসকের। আর এই ঘটনার পর ওই অভিযুক্তকে যতক্ষণ পর্যন্ত না গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন রোগী ভর্তি না হওয়ার হুঁশিয়ারি চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের।
জানা গেছে, এই অ্যাপোলো হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হুমকি দেয় এই বলে যে ‘আরজিকর করে দেওয়া হবে’। তবে কি কারনে ঐ অভিযুক্ত এমন হুমকি দিয়েছেন সে বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। আর এই ঘটনার পরেই ওই মহিলা চিকিৎসক তার সহকর্মীদের সব কথা জানান। এছাড়াও চিকিৎসক সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসক এদিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ করেন।


এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় হাসপাতালের চিকিৎসক মহলে। তাদের দাবি এই ঘটনার পর তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন। এই ঘটনায় ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতীবাদ জানানো হয়েছে। আগামী শুনানিতে এই মামলা আদালতে তোলা হবে বলেও জানানো হয়েছে। তাঁর কারণ অ্যাপোলো হাসপাতালের মতো একটা সুনামধন্য হাসপাতালে এই ঘটনা অনভিপ্রেত বলেই মনে করা হচ্ছে। তবে এখনও হাসপাতাল সূত্রে এই ঘটনা প্রসঙ্গে তেমন কিছু জানা যায় নি।









