বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন, শিক্ষা প্রতিষ্ঠান। ৩ তারিখ থেকে লকডাউনের পথে রাজ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নববর্ষের শুরুতেই বড় ধাক্কা। রাজ্যে লাফিয়ে বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ। অবস্থা এমনই যে সংক্রমণের ছবিকে সামনে রেখে আবার কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে নবান্ন। বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন, ৩ তারিখ থেকে লকডাউনের পথে রাজ্য সরকার। অন্তত সূত্রের দাবি এমনই। আচমকা সংক্রমণ বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্যের একাধিক যায়গায় কনটেইন্মেন্ট জোন তৈরী করে লকডাউনের সম্ভাবনা।

আরও পড়ুনঃ আতঙ্ক ক্রমশ বাড়ছে! একই দিনে করোনা আক্রান্ত জিৎ, সৃজিত ও মন্ত্রী অরুপ বিশ্বাস!

করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে একাধিক কর্মসূচি বাতিল করেছে নবান্ন। যেমন, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘স্টুডেন্টস উইক’ ঘোষণা করেছে রাজ্যে সরকার। ‘স্টুডেন্টস উইক’ উপলক্ষে ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রবিবার থেকে দুয়ারে সরকারের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল রাজ্য সরকারের, সেটাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, ৩ জানুয়ারি থেকেই আংশিক লকডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। জেলায় জেলায় কনটেইন্মেন্ট জোন তৈরি করে লকডাউন করা হতে পারে। বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বার, রেস্তোরাঁ, সিনেমা হল। বন্ধ করা হতে পারে বা কমিয়ে দেওয়া হতে পারে লোকাল ট্রেনের সংখ্যা। বন্ধ করা হতে পারে স্কুল, কলেজ সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যেকোন অনুষ্ঠান, মেলা বা রাজনৈতিক কর্মসূচীর ওপর জারি হতে পারে নিষেধাজ্ঞা।

এদিকে কিছুক্ষন আগে রাজ্যের করোনা বুলেটিন প্রকাশ করেছে রাজ্য সরকার। যেখানে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১২ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। একধাক্কায় সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৯৯ শতাংশ। রাজ্যের সব জেলাতেই উল্লেখযোগ্য ভাবে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ।  সবথেকে অবস্থা খারাপ কলকাতার। তারপরেই উত্তর ২৪ পরগণা।

বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন, শিক্ষা প্রতিষ্ঠান। ৩ তারিখ থেকে লকডাউনের পথে রাজ্য।

বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন, শিক্ষা প্রতিষ্ঠান। ৩ তারিখ থেকে লকডাউনের পথে রাজ্য।
বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন, শিক্ষা প্রতিষ্ঠান। ৩ তারিখ থেকে লকডাউনের পথে রাজ্য।

এদিন কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের। একদিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৫১৫। উত্তর ২৪ পরগণা জেলাতে এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন, হাওড়া জেলার ক্ষেত্রে সংখ্যাটা ৩৪৪। দক্ষিণ ২৪ পরগণা জেলাতে এদিন আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। তবে উত্তরবঙ্গে করোনা সংক্রমণের হার বেশ কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত