Partha Chatterjee: ‘পার্থ বাবু কৌশলে টাকা রেখেছিলেন, ২২ কোটির মালিক আমি নই,’ ইডিকে বললেন অর্পিতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে কয়েক লক্ষ বিদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে। ট্রাঙ্ক ভর্তি করে তা নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই টাকা কার? তার সোর্স কি তা খুঁজে বার করতে আদাজল খেয়ে নেমেছে কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা ইডি।

আরও পড়ুনঃ পার্থ-অর্পিতার নামে ১৪০ কোটির বাড়ি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কের শুরু!

অর্পিতা মুখোপাধ্যায় জেরায় জানিয়েছেন এই বিপুল পরিমান টাকা তার নয়। সবই পার্থ বাবুর। ইডি-র অফিসারদের কাছে রিনি দাবি করেছেন, ওই বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা এবং গয়না তাঁর নয়। তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায়ের নিয়মিত যাতায়াত ছিল। সেই সুবাদেই কৌশলে তাঁর ফ্ল্যাটে পার্থবাবু নগদ টাকা, গয়না রেখেছিলেন। তিনি শুধু সম্পর্কের সুবাদে সেই টাকা রাখতে দিয়েছিলেন তাঁর ফ্ল্যাটে!

'পার্থ বাবু কৌশলে টাকা রেখেছিলেন, ২২ কোটির মালিক আমি নই,' ইডিকে বললেন অর্পিতা।
‘পার্থ বাবু কৌশলে টাকা রেখেছিলেন, ২২ কোটির মালিক আমি নই,’ ইডিকে বললেন অর্পিতা।

ইডি সূত্রে দাবি, অর্পিতা জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের কাছ থেকে দালালের মাধ্যমে টাকা নেওয়া হত। সেই টাকা ধাপে ধাপে পৌঁছত সরকারি কর্মচারী, আমলা, নেতা-মন্ত্রীদের কাছে। এই তথ্য প্রকাশ্যে আসতে ঘুম উড়েছে রাজ্যের একাধিক হেভিওয়েটের। অর্পিতার আবাসনে কর্মরত এক পরিচারিকার দাবি, অর্পিতার ওই ফ্ল্যাটে মাঝে মাঝেই যেতেন পার্থ চট্টোপাধ্যায়। আবাসনের সম্পাদক অঙ্কিত চুড়োরিয়া জানান, প্রতি মাসেই অর্পিতা মুখোপাধ্যায় এই আবাসনে আসেন এবং এই আবাসনে অনেক ভিআইপি লাল বাতি লাগানো গাড়ি আসত।

জানা গিয়েছে, কলকাতার বেলঘরিয়া অঞ্চলেই রয়েছে অর্পিতার তিনটি ফ্ল্যাট ও একটি বাড়ি। এছাড়াও ডায়মন্ড সাউথ সিটিতেই রয়েছে আরও চারটি ফ্ল্যাট। বেলঘরিয়া রথতলা এলাকায় “ক্লাব টাউন হাইটস” নামের আবাসনেই তাঁর দুটি ফ্ল্যাট আছে । একটি ফ্ল্যাট রয়েছে “ব্লক 2” এ ফ্ল্যাট নম্বর “2A”এবং অপর ফ্ল্যাটটি রয়েছে “ব্লক 5” এ ফ্ল্যাট নম্বর 8A।

‘পার্থ বাবু কৌশলে টাকা রেখেছিলেন, ২২ কোটির মালিক আমি নই,’ ইডিকে বললেন অর্পিতা।

arpita

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’র মামলায় গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডির দল। সেই সময় থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকে। পরের দিন অর্থাৎ শনিবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে। এখন আদালতের নির্দেশের আগামী ৩ আগস্ট পর্যন্ত পার্থ এবং অর্পিতা দুজনেই ইডি হেফাজতে থাকবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন