ব্রিগেড নিয়ে বাম যুবদের ফের প্যারোডি গান, সঙ্গে বিতর্কও

Brigade: আগামী ৭ ই জানুয়ারি ব্রিগেড সবাবেশ আর সেই কারণে আবার সামনে এল গান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনৈতিক দল গুলির কাছে স্লোগান বাঁ প্যারোডি গান নতুন কোন বিষয় নয়। বিশেষে করে বাম দলগুলির কাছে। যেমন গত বিধানসভা নির্বাচনে বামদের একটি প্যারোডি গান (Parody song) খবু জনপ্রিয়তা পেয়েছিল। সেটি ছিল ‘টুম্পা সোনা’(Tumpa Sona)। যদিয়ও এই গান নিয়ে দলের অন্দরে সমালোচনাও কম হয়নি। কিন্তু সে সব সমালোচনায় পাত্তা না দিয়ে এবার ফের সামনে এলো আরও একটি প্যারোডি গান।

আরও পড়ুন: অবশেষে ইডির মুঠোয় এল ‘ কালীঘাটের কাকু ‘ র গলা।

ব্রিগেড নিয়ে বাম যুবদের ফের প্যারোডি গান, সঙ্গে বিতর্কও
ব্রিগেড নিয়ে বাম যুবদের ফের প্যারোডি গান, সঙ্গে বিতর্কও

আগামী ৭ ই জানুয়ারি ব্রিগেড সবাবেশ। আর সেই কারণে আবার সামনে এল গান। এবার প্রজাপতি ছবির ডিম-পাউরুটি গানের প্যারোডি। ডিম-পাউরুটি গানটির প্যারোডি করে বুধবার রাতে সোশাল মিডিয়ায় দিয়েছে ডিওয়াইএফআই। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Muhammad Salim) প্রোফাইলেও রয়েছে ওই গান।

dyfi1

এই গানটিতে কথার মধ্যে দিয়ে বিজেপি ও তৃণমূল দু দলকেই কটাক্ষ করা হয়েছে। আর এই গান নিয়ে আগের মতই দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছে। ৭ জানুয়ারি ডিওয়াইএফআইয়ের (DYFI) ব্রিগেড সমাবেশ। লোকসভা ভোটের আগে নয়া বার্তা দিতে ৭ জানুয়ারি এই কর্মসূচী বামদলের যুব সংগঠনের।

ব্রিগেড নিয়ে বাম যুবদের ফের প্যারোডি গান, সঙ্গে বিতর্কও

dyfi3

আর এই কর্মসূচী যেহেতু তরুণ প্রজন্মকে নিয়ে তাই হয়তো গন সঙ্গীত ছেড়ে প্যারোডি গানেই বেশি জোর দিয়েছেন যুব নেতৃত্ব। উল্লেখ্য, এর আগে বুধবার সিপিএমের যুব সংগঠনের নেতারা এদিন ব্রিগেডে (Brigade) সভাস্থল পরিদর্শন করেন। প্রস্তুতি দেখেন মিনাক্ষী মুখোপাধ‌্যায়, ধ্রুবজে‌্যাতি সাহা, কলতান দাশগুপ্তরা। ছিলেন সিপিএমের কলকাতা জেলার নেতারাও। এবার শুনুন সেই গান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন