বিয়ের পর এবার গায়িকা হচ্ছেন পরিণীতি, তবে কি এবার অভিনয় ছাড়ছেন নায়িকা?

Parineeti Chopra: বর্তমানে বলিউডে অনেক অভিনেতা, অভিনেত্রীরা নিজের ছবিতে গান গেয়ে থাকেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার, মহা ধুমধামে বিয়ে হয়। সম্পর্কে আসার পর থেকেই তাঁদের নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কখনও ডিনার ডেট, কখনও আবার প্রকাশ্যে তাঁদের এক সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: বিচ্ছেদের পথেই হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক! জল্পনা উস্কে দিলেন জুনিয়র বচ্চন

pariniti4

তবে সম্পর্কের কথা এড়িয়ে না গিয়ে বারবার হাসিমুখে ছবি দিয়েছেন পরিণীতি-রাঘব। বিয়ের পর ছবির কাজে খুব একটা দেখা যাচ্ছে না পরিণীতিকে।তবে বিয়ের পর একটা বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। বর্তমানে বলিউডে অনেক অভিনেতা, অভিনেত্রীরা নিজের ছবিতে গান গেয়ে থাকেন।

বিয়ের পর এবার গায়িকা হচ্ছেন পরিণীতি, তবে কি এবার অভিনয় ছাড়ছেন নায়িকা?
বিয়ের পর এবার গায়িকা হচ্ছেন পরিণীতি, তবে কি এবার অভিনয় ছাড়ছেন নায়িকা?

সেটা এখন একটা ট্রেন্ড। আর এবার সেই কারণেই অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। খুব শীঘ্র নিজস্ব গানের অ্যালবাম তৈরি করতে চলেছেন নায়িকা, সে কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। নিজের গান নিয়ে বলতে গিয়ে পরিণীতি লেখেন,

বিয়ের পর এবার গায়িকা হচ্ছেন পরিণীতি, তবে কি এবার অভিনয় ছাড়ছেন নায়িকা?

pariniti3

“গান আমার জীবনের সবচেয়ে ভালবাসার জায়গা। বিশ্বের বহু গায়ককে স্টেজে পারফর্ম করতে দেখেছি। এ বার আমিও সেই সঙ্গীত জগতের অংশ হতে চলেছি। আমি যেমন উত্তেজিত, তেমনই চিন্তিত— জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর