রিমান্ডে পরীমনি, ধর্ষণের আশঙ্কা করছেন তসলিমা!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই বাংলাদেশর সংবাদ শিরোনামে উঠে এসেছেন পরিমনি। মাদক এবং মধুচক্র চালানোর অভিযোগে অভিনেত্রীকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এখন রিমান্ডে আছেন পরীমনি।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, দু’বছর লিওনেল মেসির ঠিকানা প্যারিস, কবে খেলবেন প্রথম ম্যাচ?

রিমান্ডে পরীমনি
রিমান্ডে পরীমনি

পরিমনির বিরুদ্ধে অভিযোগ তিনি শুধু মাদক এবং মধুচক্র চালাতেন না সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী মানুষদের সঙ্গে তার যোগাযোগ ছিল খুবই ঘনিষ্ঠ। এই অভিনেত্রীর সঙ্গে সময় কাটানোর অভিযোগে ইতিমধ্যেই অপসারিত হয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার। এছাড়াও তদন্ত যত এগোচ্ছে ততোই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।

ধর্ষণের আশঙ্কা করছেন তসলিমা
ধর্ষণের আশঙ্কা করছেন তসলিমা

এই ঘটনায় পরিমনির পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। গত কাল তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে এক হাত নিয়ে তাঁর ফেসবুকে লিখেছিলেন কিছু কথা। আর এবার তিনি তাঁর ফেসবুকে সন্দেহ প্রকাশ করলেন পরিমনি কে রিমান্ডে নিয়ে তাঁকে ধর্ষণ করা হচ্ছে না তো? লেখিকা তসলিমা ঠিক কি লেখেছেন তাঁর ফেসবুকে? তা হুবহু তুলে ধরা হল।

রিমান্ডে পরীমনি, ধর্ষণের আশঙ্কা করছেন তসলিমা!
রিমান্ডে পরীমনি, ধর্ষণের আশঙ্কা করছেন তসলিমা!

তিনি লিখেছেন, “পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা আর করেনি। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি ঠিক নিয়েছিল। এক পরিচালককে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল পরীমণি, পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়।

 

শেষ পর্যন্ত বাধ্য হলো ছাড়তে। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমণি সরে আসে। মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে!

রিমান্ডে পরীমনি, ধর্ষণের আশঙ্কা করছেন তসলিমা!

এই যে তাকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে পরীমণিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো”?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর