মা হতে চলেছেন পরীমনি! সন্তানের বাবা কে?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত বছরের আগস্ট মাসে মাদক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা পরীমনি। যারফলে মাস খানেক হাজতে ও থাকতে হয়েছিল তাকে। তবে এখানেই শেষ নয়, সেই ঘটনার মাস দুয়েক পরেই সে দেশের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এই অভিনেত্রী। যা নিয়ে একাধিকবার চরমে ওঠে বিতর্ক। তবে সেসব কে বর্তমানে তুচ্ছ করে ফের নতুন ভাবে সংবাদ শিরোনামে উঠে আসেন এই জনপ্রিয় নায়িকা।

আরও পড়ুনঃ উড়িয়ে দেওয়ার হুমকি কিং খানের বাংলো, পুলিশের জালে অভিযুক্ত

শোনা যাচ্ছে, এবার নাকি মা হতে চলেছেন পরীমনি। আজ সকালে ওপার বাংলার একটি জনপ্রিয় মাধ্যমে এই অভিনেত্রী বলেন, এবার সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে নতুন করে জীবন উপভোগ করতে চলেছেন তিনি। খুলে বলতে গেলে এবার মা হতে চলেছেন পরীমনি। আর সন্তানের বাবা হতে চলেছেন সেদেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। যা প্রকাশ্যে আসা মাত্র ই রীতিমতো শোরগোল পড়ে যায় তাঁর অনুরাগীদের মধ্যে।

মা হতে চলেছেন পরীমনি! সন্তানের বাবা কে?
মা হতে চলেছেন পরীমনি!

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, মূলত এক ছবির সেটেই নাকি তাঁরা দুজন দুজনের প্রেমে পড়েন। এরপর যত সময় এগোয় ততই একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়েন। তাই গোপনে বিয়ে ও সেরে ফেলেন দুজনে। তাই আপাতত নতুন অতিথির আশার অপেক্ষায় মশগুল দুজনে।

মা হতে চলেছেন পরীমনি! সন্তানের বাবা কে?

জানা গিয়েছে সেই কারনেই নাকি আগামী দেড় বছর সমস্ত ধরনের শ্যুটিং সেট থেকে দূরে থাকবেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। তাই এখন থেকেই চিকিৎসকের প্রতিটি নির্দেশ কে বাধ্য মেয়ের মত মেনে চলছেন এই বিতর্কিত অভিনেত্রী। বর্তমানে সুস্থভাবে নিজের শিশু কে পৃথিবী আনতে মরিয়া এই জুটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর