শিশুদের সুরক্ষার জন্য অভিভাবকদের দ্রুত টিকাকরণের প্রয়োজন, পরামর্শ ডা. দেবী শেঠির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল গোটা দেশ। এমন সময়ে টিকাকরণে জোর দিতে হবে বলেই দাবি করছেন দেশের চিকিৎসক-বিশেষজ্ঞরা। তাদের মতে, সংক্রমণের তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হবে শিশুরাও। সেই কারণে অভিভাবকদের জন্য যত তারাতাড়ি সম্ভব টিকাকরণের ব্যাবস্থা করতে হবে। সম্প্রতি এমন কথাই বলেছেন ডঃ দেবী শেঠি। এর আগে একই কথা বলে ছিলেন ডা. রবি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান উলঙ্ঘনের অভিযোগ, FIR দায়ের করলেন দিলীপ ঘোষ।

তৃতীয় ঢেউ ছোটদের জন্য ক্ষতিকর হতে পারে। এবং এই মারণ ভাইরাসের হাত থেকে তাদের রক্ষা করা দেশের স্বাস্থ্য ব্যাবস্থার জন্য চ্যালেঞ্জ হতে চলেছে, কার্যত এই কথা বোঝাতে গিয়েই বিখ্যাত ডঃ দেবী শেঠি বলেন, “ইতিমধ্যেই কোভিড আক্রান্ত অসুস্থ শিশুদের চিকিৎসা পরিষেবার জন্য মহারাষ্ট্র একটি টাস্ক ফোর্স গঠন করেছে। আমি অতিমারী বিশেষজ্ঞ নই। তবে সাধারণ বুদ্ধি বলে, তারা ঠিকই করেছে।”

তিনি বলেন, ”করোনা ভোল বদলে আরও বেশি করে সংক্রমণ ছড়িয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রথম ঢেউয়ে এটি মূলত প্রবীণ ও প্রাপ্তবয়স্কদের টার্গেট করেছিল। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা অনেকটাই বিস্তৃত হয়েছে। আর তৃতীয় ঢেউ শিশুদের উপরই আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। কারণ অধিকাংশ বয়স্করা ততক্ষণে আক্রান্ত হয়ে শরীরে অ্যান্টিবডিও তৈরি করে ফেলেছেন।”

ডঃ শেঠির কথায়, করোনা তৃতীয় ধাক্কায় ১২ বছরের কম বয়সি শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেক্ষেত্রে বাবা-মায়ের তাদের সংক্রমিত সম্ভাবনা রয়েছে। তাই বাচ্চাদের সুরক্ষার কথা ভেবেই অভিভাবকদের দ্রুত ভ্যাকসিনেশন করানোর পরামর্শ দিয়েছেন ডঃ দেবী শেঠি। একমাত্র এই উপায়ে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কিছুটা কমানো সম্ভব বলেই মনে করছেন তিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন