মেয়েদের সেফটির কথা মাথায় রেখে ‘বন্ধু’ হয়ে এলো কলকাতা পুলিশের প্যানিক বাটন!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মেয়েদের সেফটির কথা মাথায় রেখে ‘বন্ধু’ হয়ে এলো কলকাতা পুলিশের প্যানিক বাটন! নারীর নিরাপত্তা নিয়ে যখন গোটা দেশ, এমন সময়ে কলকাতা পুলিশ নতুন এক চিন্তা ধারা নিয়ে হাজির। নারীর নিরাপত্তার দিকটি নজর রাখতে কলকাতা পুলিশ আনতে চলেছে একটি নতুন অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘বন্ধু’। শহরের নারীর অতন্দ্রপ্রহরার কাজ করবে এই ‘বন্ধু’ অ্যাপটি।

আরও পড়ুনঃ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্গাপুজো বন্ধ!

সূত্রের খবর,’বন্ধু’ অ্যাপটিতে রয়েছে একটি প্যানিক বাটন। সেই বাটনটি প্রেস করলেই সাথে সাথে কল চলে যাবে কন্ট্রোল রুমে। মহানগরীর রাস্তায় যে-কোনো নারী বিপদে পড়লে ‘বন্ধু’ অ্যাপের প্যানিক বাটনে ক্লিক করলে কাজ হয়ে যাবে এক লহমাতেই। পুলিশের নখদর্পণে চলে আসবে বিপদের মুহূর্তে আপনার লোকেশন এর নারীনক্ষত্র সব কিছুই।

‘বন্ধু’ অ্যাপটির প্যানিক বাটনে ক্লিক করলেই আপনার লোকেশন এর যাবতীয় তথ্য চলে আসবে পুলিশের কন্ট্রোল রুমে। এরপর সরাসরি সেই নাম্বার থেকে সরাসরি একটি ফোন চলে আসবে কলকাতা পুলিশের তরফ থেকে। আর ঘটনাস্থলে নিমেষের মধ্যেই পুলিশ পৌঁছে যাবে। আগামী দিনে এই অ্যাপটি অন্যতম ভূমিকা নিতে চলেছে নারী সুরক্ষার ক্ষেত্রে।

মেয়েদের সেফটির কথা মাথায় রেখে ‘বন্ধু’ হয়ে এলো কলকাতা পুলিশের প্যানিক বাটন! এই অ্যাপটির সাইজ মাত্র ৩.৬ এমবি।আপনি আপনার স্মার্টফোনে গিয়ে গুগল প্লে স্টোর এর মাধ্যমে এই অ্যাপটি খুব সহজেই নামিয়ে ফেলতে পারবেন। এরপর এই অ্যাপটি ব্যবহার করা যাবে ওটিপি সাহায্যে নিজের নাম নথিভুক্ত করিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর