নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের উপরে হামলা ও অপহরণের ছক করছে পাকিস্তান!বিশেষত যে সমস্ত ভারতীয় নাগরিকরা কাবুল-সহ একাধিক প্রদেশে উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছে তাদের নিশানা করছে পাকিস্তান। সোমবার সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়, বিগত ১২ বছর ধরে আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের উপরে হামলা এবং তাদের অপহরণ করার ছক করে চলেছে প্রতিবেশী দেশ পাকিস্তান।
আরও পড়ুনঃ ভারতে শুরু হল অক্সফোর্ড ভ্যাক্সিনের শেষ পর্যায়ের ট্রায়াল।


সোমবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ জানিয়েছেন, সেপ্টেম্বর ২০১৯ থেকে চার ভারতীয়কে জঙ্গি হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু তাদের সেই পরিকল্পনা রাষ্ট্রসংঘে নাকচ হয়ে যায়। বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ বলেন, পাকিস্তান আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের বিভিন্ন ভাবে উত্যক্ত করার চেষ্টা চালাচ্ছে। উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থাকা ভারতীয়দের উপর হামলা করা হয়েছে। চলেছে অপহরণের চেষ্টাও।
এমনকি ভারতীয় দূতাবাসের উপরেও আক্রমণ করেছে পাকিস্তান। বিদেশ প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তান সরকারের সাহায্যে বহু ভারতীয়কে বন্দিবস্থা থেকে উদ্ধার করাও সম্ভব হয়েছে। মে ২০১৮ তে সাতজন ভারতীয়কে আফগানিস্তানে অপহরণ করা হয়েছিল। সম্প্রতি কাতারে আফগানিস্তান সরকার ও তালিবানিদের মধ্যে সন্ধি আলোচনা হয়। তার পরেই সেই সাত ভারতীয় মুক্তি পেয়েছে।
এদিন সংসদে পাকিস্তানকে কটাক্ষ করে ভি মুরলিধরণ বলেন, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ -এ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গি হামলার নিন্দা করেছে গোটা বিশ্ব। তার পরেই বহু দেশ ঘোষণা করে পাকিস্তান জঙ্গি কার্যকলাপে সহায়তা করে তাই তারা তাদের ভূখণ্ড কোনওভাবেই ব্যবহার করতে দেবে না পাকিস্তানকে।


আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের উপরে হামলা ও অপহরণের ছক করছে পাকিস্তান!তিনি আরও জানান, গত বছর ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ পাকিস্তানকে ‘ধূসর তালিকা’য় পাঠিয়ে দিয়েছে কারণ জঙ্গি ক্রিয়াকলাপে মদত দেয় পাকিস্তান। এবং পাকিস্তানের ছত্রছায়ায় থাকা জঙ্গি সংগঠনগুলিকে নিষিদ্ধ করেছে রাষ্ট্রসংঘ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



