নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা আক্রান্ত পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশ। তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। নিজের আক্রান্তের হওয়ার খবরে পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার দুপুরে হালকা জ্বর আসায় কোভিড টেস্ট করতে দিয়েছিলেন।
সন্ধ্যায় জানতে পারেন রিপোর্ট পজিটিভ। এরপর থেকেই তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন বলে জানিয়েছেন।পাশাপাশি কুরেশি আরও জানান, আপাতত হাসপাতালে ভর্তি হচ্ছেন না। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকেই সবরকম চিকিত্সান করবেন বলে জানিয়েছেন কুরেশি।
উল্লেখ্য এখন পর্যন্ত পাকিস্তানে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২১ হাজার ৮৯৬। এই বিপুল সংখ্যক আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৫১ জনের। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৩ হাজার ৬২৩ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৭২২ জন। প্রসঙ্গত পাকিস্তান করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের ১২ নম্বর স্থানে রয়েছে।



