নজরবন্দি ব্যুরো: হাতে সময় আর কয়েক ঘন্টা , রবিবাসরীয় মহারণের গনগনে আগুনে গা সেঁকছেন ভারত-পাক দু’দেশের ক্রিকেট সমর্থকরা ৷ সেই আগুনের আঁচে উত্তাপ বাড়ছে বুর্জ খলিফার শহরে ৷ ভারত পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা। আজকের এই মহারণে জিতবে কে সেটাই লাখ টাকার প্রশ্ন আর এই নিয়ে চলছে তর্ক যুক্তি বিশেষজ্ঞদের এনালাইটিক সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে আজ।
আরও পড়ুনঃগীতা পাঠের মাধ্যমে নন এসি মেট্রো কে আজ চির বিদায় জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ


আর এই ম্যাচ কে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা নিজের নিজের মতো করে প্রস্তুতি সারছেন কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ মানেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটি বাড়তি চাপ আর সেই বাড়তি চাপ কে কিভাবে উপেক্ষা করে ভালো পারফর্মেন্স করা যায় তা নিয়েই পাকিস্তানের টিমের সাথে বসে ছিলেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
বড় ম্যাচ খেলার সময় তাদের মনোভাব কী ছিল, স্নায়ুর চাপ কিভাবে নিতেন সেই বিষয়ে টিপস দেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ৷পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন যে প্রধানমন্ত্রী, পিসিবি চেয়ারম্যান দু’জনেই বলেছেন বাইরের চাপ দলের ভেতর আসতে না দিলেই কাঙ্খিত সাফল্য আসবে ৷
ম্যাচ জিততে মরিয়া পাকিস্তান, চাপ কমানোর টোটকা দিলেন ইমরান

দেশের প্রথম অধিনায়ক হিসেবে তাঁর সামনে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতছানি ৷ কীভাবে স্ট্র্য়াটেজি সাজাচ্ছেন বাবর ? উত্তরে পাক অধিনায়ক জানান, তাঁরা নিজেদের খেলায় ফোকাস থাকতে চান এবং বল বাই বল ভাবতে চান ৷










