পাকিস্তান কে বিশ্বাস করেনা আমেরিকা! ওবামা-র কলমে মিশন ওসামা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান কে বিশ্বাস করেনা আমেরিকা! লাদেন কে খতম করার কাহিনী লিখলেন ওবামা। গত মঙ্গলবার বাজারে এসেছে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তথা অন্যতম জনপ্রিয় ব্যাক্তিত্ব বারাক ওবামার আত্মজীবনী ‌ ‘আ প্রমিসড ল্যান্ড’। সেই বইতে একাধিক প্রসঙ্গের পাশাপাশি তিনি তুলে ধরেছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের মূল চক্রী ওসামা বিন লাদেন-কে খতম করার মিশনের কাহিনী। তিনি তুলে ধরেছেন। লাদেন কে শেষ করা নিয়ে মার্কিন সরকারের প্রস্তুতি ও পাকিস্তানি সেনাবাহিনীর আল কায়েদা যোগ!

আরও পড়ুনঃ ‘২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে অক্সফোর্ডের টিকা। দাম কত?

পাকিস্তান কে বিশ্বাস করেনা আমেরিকা! নিজের বইয়ে ওবামা স্পষ্ট করে দিয়েছেন যে সামরিক প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রাখলেও কখনওই ইসলামাবাদকে বিশ্বাস করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। আত্মজীবনীতে ওবামা জানিয়েছেন, তৎকালীন আল কায়েদা প্রধান তথা টুইন টাওয়ার হামলার প্রধান ষড়যন্ত্রকারী ওসামা বিন লাদেনকে হত্যা করার অভিযান ‘Operation Neptune Spear’-এর প্রস্তুতির কথা পাকিস্তানের কাছে গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।

এর কারণ হিসেবে তিনি লিখেছেন, পাকিস্তান সেনাবাহিনীর একাংশ ও আইএসআই’র সঙ্গে যোগ রয়েছে আল কায়েদার। ফলে এই অভিযানে পাকিস্তানকে শামিল করলে লাদেন কে খতম করার মিশন সম্পূর্ণ করা যেতনা। ওবামা জানিয়েছেন, মার্কিন নেভি সিলের হাতে ওসামা নিহত হওয়ার পর তৎকালীন পাকিস্তানি সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানিকে ফোন করেছিলেন সাবেক মার্কিন সেনাপ্রধান মাইক মুলেন। সে খবর শোনার পর বেশ শান্ত ছিলেন কিয়ানি।

ওবামার কথায়, “লাদেনকে নিহতের কথা বিস্তারিতভাবে মুলেনকে প্রকাশ্যে আনতে অনুরোধ করেছিলেন কিয়ানি। এতে পাকিস্তানি জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন করতে সুবিধা হবে বলে তিনি জানিয়েছিলেন।” এছাড়া, লাদেনের মৃত্যুসংবাদ শুনে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি বলেছিলেন, ‘খুব ভাল খবর’। শুধু তাই নয়, জঙ্গিদের হাতে কীভাবে তার স্ত্রী বেনজির ভুট্টো খুন হয়েছিলেন, তা ওবামাকে জানিয়েছিলেন আবেগাপ্লুত জারদারি। ওবামা স্বীকার করেছেন, জারদারির এই প্রতিক্রিয়ায় তিনি কিছুটা অবাকই হয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন