নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে বেলাগাম দুর্নীতিতে সরব হয়েছে বিদ্বজনেরা। শনিবার সাংবাদিক বৈঠকে ফের একবার বাংলার সরকারের পরিবর্তনের ডাক দিলেন তাঁরা। এদিন সেই সাংবাদিক বৈঠক থেকে পরিবর্তনের ডাক দিলেন শিক্ষাবীদ পবিত্র সরকার। তিনি বলেন, বাংলার সরকারকে আবার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে সেই চেষ্টা সফল হবে।
আরও পড়ুনঃ Dilip Ghosh: পার্থবাবুর সব নাম বলে দেওয়া উচিত, বিশেষ পরামর্শ দিলীপের
এদিন সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, কারও ব্যক্তিগত চরিত্রের বিষয়ে আমরা কথা বলব না। কিন্তু কেউ কোটি কোটি টাকা জমায়েত করেছে। তবে এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে যখন আমরা তাকাই, ভাবি কী ভয়ঙ্কর অবিচার চলছে। একজন ব্যক্তির নয়, জানি আমরা সবাই। সেটা ক্রমশ প্রকাশিত হতে যাচ্ছে।

তাঁর বক্তব্য, রাজ্যের শিক্ষাক্ষেত্র থেকে সর্বত্র দুর্নীতির ছবি দেখা গেছে। গ্রুপ সি, গ্রুপ ডি, টেট, স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশনেও দুর্নীতি হয়েছে। তাঁর কথায়, হয়তো শিক্ষাক্ষেত্রেই এটা সীমাবদ্ধ নেই, দমকল কর্মীদের ক্ষেত্রে হয়েছে হয়ত, রেশন কর্মীদের নিয়োগে হয়েছে। সর্বত্র টাকা নেওয়া, তোলাবাজি চলছে।
শিক্ষাবীদ আরও বলেন, এই ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে বোঝা যায় কী ভয়ঙ্কর অবিচার চলছে। আমরা সবাই জানি, এটা একজন ব্যক্তি নয়। সেটা ক্রমশ প্রকাশিত হতে যাচ্ছে। ফলে এর প্রতিবিধান কী? আইন নিজের মতো করেই অপরাধীদের বার্তা দিচ্ছে। অন্য দিকে, সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থা সৎ ভাবে কাজ করছে। কিন্তু এগুলো নিয়েও সন্দেহ হয়। কখন বুঝি সেটিং হয়ে যায়। কখন একটু ঢিলে পড়ে। তখন আসল অপরাধীদের এড়িয়ে চুনোপুঁটিদের ধরা হয়। এ সব নিয়ে প্রশ্ন থেকেই যায়। তা সত্ত্বেও যতটা উদ্ঘাটন হয়েছে, তার জন্য আদালত এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকেও অভিনন্দন জানাই। তারা অন্তত সত্যের একটা আংশিক কদর্য চেহারা সকলের সামনে উন্মোচন করেছে।
আবার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে, দাবি পবিত্র সরকারের

সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, গত ১০ বছর ধরে যারা এই পশ্চিমবঙ্গে শাসন করছে তাদের মজ্জায় যে দুর্নীতির ঘুণ ধরে গেছে, তা প্রকাশ পাচ্ছে।



