নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় সময় মধ্যরাতে কমনওয়েলথে কীর্তি স্থাপন করেন বাংলার অচিন্ত্য শিউলি। এবারের কমনওয়েলথে বাঙালির প্রথম পদক। কমনওয়েলথের ইতিহাসে তিনি একাদশতম। সোমবার সকাল থেকে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন বাংলার সোনার ছেলে।
আরও পড়ুনঃ মাসের শুরুতেই মিটল জ্বালানির জ্বালা, কিছুটা কমল রান্নার গ্যাসের দাম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দু’জনেই দেশের এবং রাজ্যের গর্বকে অভিনন্দন জানান। এদিন সকালে নিজের টুইটারে মমতা ব্যানার্জি লেখেন, ‘বাংলার তরুণ ভারোত্তোলক অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে দেশকে তৃতীয় সোনা এনে দেওয়ায় আমরা সকলে গর্বিত। অচিন্ত্যকে আন্তরিক শুভেচ্ছা। তোমার সাফল্য দেশের আরও অনেক প্রতিভাকে অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।’

মোদি টুইট করে লিখেছেন, ”কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে প্রতিভাবান অচিন্ত্য। এই খবরে দেশ খুশি। অচিন্ত্য শান্ত স্বভাবের। লেগে থাকার মানসিকতা রয়েছে। এই দারুণ সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করেছে অচিন্ত্য। ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।”

সোনার ছেলে অচিন্ত্যর সাথে কথা প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

মোদি আরও বলেন, ”কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে অচিন্ত্য শিউলির সঙ্গে আমি কথা বলেছিলাম। মা ও ভাইয়ের অবদানের কথা বলেছিল আমাকে। পদক জেতা হয়ে গিয়েছে। আশা করি এবার সিনেমা দেখার সময় পাবে অচিন্ত্য।”



