নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ওয়েবে বিপর্যস্ত গোটা দেশ, আমাদের রাজ্যও তার বাইরে নয়, সংক্রমণের প্রভাব এত বেশি যে দেশের ও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পরার উপক্রম। হসপিটালে নেই বেড, নেই অক্সসিজেন, লোক মরছে হাজারে হাজারে এই রকম অবস্থায় নিজের সাংসদ তহবিল থেকে নিজের জেলা মুর্শিদাবাদে অক্সিজেন প্লান্ট তৈরি করতে চান বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।
আরও পড়ুনঃ কলের গেরো! রাজ্য রিলিজ দিলনা আলাপন কে, নোটিস ফেরাল না কেন্দ্রও।


এই নিয়ে প্রধান মন্ত্রির কাছেও তিনি অনুরোধ জানিয়েছেন। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই একই অনুরোধ জানালেন তিনি। ইতি মধ্যেই মুর্শিবাদের জেলাশাসক কে চিঠি লিখে জেলা অক্সিজেন প্লান্ট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করার অনুরোধ জানিয়েছিলেন অধীর বাবু।
এবার তিনি চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে বলেন “মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট বসানো ও অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত দুটি অ্যাম্বুল্যান্স কেনার জন্য আমার সাংসদ তহবিলের টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে জেলাশাসককে চিঠি লিখেছি।
জেলাশাসকের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনুমোদন আসেনি এখনও’। মুখ্যমন্ত্রীকে, বহরমপুরের সাংসদের অনুরোধ, ‘জরুরি ভিত্তিতে এই প্রস্তাব অনুমোদনের জন্য আপনার হস্তক্ষেপে প্রয়োজন।’









